নিজস্ব প্রতিবেদক
২ জুলাই ২০২৫, ১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৯৬ জন

শিশু বলৎকার- ২০ হাজার টাকায় মীমাংসা

৩৩৯

ভোলার মনপুরায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছাত্রকে জালের গোডাউনে বলাৎকারের ঘটনায় আলোচিত সেই বদিউজ্জামান মাদ্রাসা’র শিক্ষক আওয়ামী যুবললীগের সদস্য সমর্থক মো: হাসান মাস্টার এবং তার জালের গোডাউনের ম্যানেজারের দায়িত্বে থাকা ইলিয়াস কে এখনো আইনের আওতায় আনেনি প্রশাসন ।

এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, (শনিবার ২৮ জুন) রাত আনুমানিক ৯ টার দিকে ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর বাসিন্দা খোকন রাজের ছেলে অষ্টম শ্রেণির ছাত্র জিসান (১৩) কে বদিউজ্জামান মাদ্রাসার শিক্ষক হাসান মাস্টার এর জাল বটের গোডাউন এর ভিতর তারই ম্যানেজার ইলিয়াস শিশু জিসান কে ঘটনার দিন রাতে তার বাবার পাঠানো বিকাশের টাকা উঠিয়ে মাস্টার হাট থেকে বাসায় জাওয়ার সময় ইলিয়াস তাকে ডেকে হাসান মাস্টার এর জাল বটের গোডাউনে নিয়ে বলাৎকার করেন ।

সম্প্রতি ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর বাসিন্দা রাজমিস্ত্রী খোকন রাজের ১৩ বছরের ছেলেকে। হাসান মাস্টার এর জালের গোডাউনে নিয়ে ভয়ভীতি দেখিয়ে মুখ চেপে ধরে। হাসান মাষ্টার এর জাল বটের গোডাউন এর ম্যানেজার ইলিয়াস জোরপূর্বকভাবে তাকে বলাৎকার করে বলে জানান জিসানের পরিবারের সদস্য’রা ।

জিছানের মা জানান, আমি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করার কথা বল্লে। জামায়াত,বিএনপির প্রভাব দেখিয়ে হাসান মাস্টার তার জাল বটের গোডাউন এর ভিতর ইউপি সদস্য সিরাজ কাজী, জামায়াত নেতা পশু চিকিৎসক শাখাওয়াত,বিএনপি নেতা শহিদ,রহিম, সহ বিচারক গণ ইলিয়াস এর ২০ হাজার টাকা জরিমানা করে মীমাংসা করে। তিনি আরও জানান আমরা মামলা অথবা সংবাদ সম্মেলন করলে আমাদের নিরাপত্তা দিবে কে? এই ভয়ে আমরা ঝামেলায় জড়াতে চাইনা।

নাম প্রকাশে অনিচ্ছুক জিছানের চাচা জানান
আমার ভাতিজার সাথে হাসান মাস্টার এর ম্যানেজার যে-ই অনৈতিক কাজ করেছে এর বিচার চাই। এরা একটা ছেলেকে নিরাপদে রাস্তায় চলাচল করতে দেয়না। আপনার মেয়ে আমার মেয়ে কি ভাবে নিরাপদে রাস্তায় চলাচল করবে।

ইউপি সদস্য সিরাজ কাজী মুঠোফোনে সাংবাদিকদের বলেন শনিবার রাতে হাসান মাস্টার আমার কাছে কল দিয়ে আমাকে তার জালের গোডাউনে আসতে বলেন। এসে দেখি অনেক লোক জড়ো হয়ে আছে। হাসান মাস্টার আমাকে শিশু বলৎকার এর বিষয়ে বিস্তারিত সব কিছু বলে। হাসান মাস্টার এবং জামায়াতের অনেক নেতা কর্মী সহ এই ঘটনার সত্যতা পেয়ে ইলিয়াসের ২০ হাজার টাকা জরিমানা করি।

এই ব্যাপারে জামায়াত নেতা সাখাওয়াত ডক্টর। সাংবাদিকদের বাড়াবাড়ি করতে নিষেধ করেন। এবং সাংবাদিকদের সাথে মীমাংসা করার চেষ্টা করেন।

হাসান মাস্টার কে তার জালের গোডাউনে অনৈতিক কাজের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জানান। আমি এ বিষয়ে কিছুই জানি না।
আপনাদের যদি কোনো কথা বলার থাকে তাহলে রাহাদ উকিল এর সাথে কথা বলেন।
রাহাদ উকিল এর সাথে কেন কথা বলবো এই কথা জিজ্ঞেস করলে তিনি বলেন। আমাকে রাহাদ উকিল বলছে আপনার কাছে কেউ কিছু জিজ্ঞেস করলে বলবেন আমার সাথে কথা বলতে।

মনপুরা থানার অফিসার ইনচার্জ ওসি আহসান কবির জানান। এই বিষয়ে এখনো আমাদের কাছে লিখিত অভিযোগ আসেনি। যদি লিখিত অভিযোগ আসে তাহলে আমার আইনানুগ ব্যবস্থা নিবো।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%97%E0%A7%8B%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B6/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিথ্যা মামলা দায়েরের ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রেমের টানে মালয়েশিয়া থেকে সিরাজগঞ্জে এনায়েতপুরে তরুণী:এলাকা জুড়ে চাঞ্চল্য

মাঠে ফসল বাঁচাতে সারের জন্য কৃষকের হাহাকার।

যশোরে এমপি গোলাম রসুলের বাড়িতে হামলা,ভাংচুর সড়ক অবরোধ

বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ পাশের বাড়িতে দিয়ে ভাড়া আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার

বাঁশপাতার স্তূপে লুকিয়ে ৩ বছরের মদের ব্যবসা, মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার ১

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাড়ে ৪৪ লাখ টাকার অবৈধ জাল ও মাদক জব্দ

গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত কয়েকজন

দখলদারদের কবজায় চরফ্যাশনের ফুটপাত

ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা

১০

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

১১

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

১২

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

১৩

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৪

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

১৫

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

১৬

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

১৭

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

১৮

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

১৯

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

২০