ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা। Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ Logo পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক Logo সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) Logo হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

মাদ্রাসা ছাত্র মুরাদ হত্যার বিচারের দাবিতে উত্তাল ঠাকুরগাঁও

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২১৯

মোঃ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসা ছাত্র মুরাদ হোসেন (১১) হত্যার বিচার ও প্রধান আসামীর জামিন বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় শহরের মূল সড়কে বসে সড়ক অবরোধ করে নিহতের স্বজন ও এলাকাবাসী।

রোববার (১৬ জুলাই )সকালে শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণকারীরা মুরাদ হত্যার সুষ্ঠু বিচার সহ মামলার প্রধান আসামির জামিন বাতিলের দাবি জানায়। মানববন্ধন চলাকালীন সময়ে তারা রাস্তায় বসে পড়লে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার ও সদর উপজেলার নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় নিহতের স্বজনদের ও এলাকাবাসীদের সঠিক বিচারের আশ্বাস দিয়ে তাদের সরিয়ে নিলে পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়। পরে জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের হাতে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মুরাদের বাবা দারুল ইসলাম, মা মুক্তা বেগম, এলাকাবাসীর পক্ষে রনজিৎ, পারুল, শরিফুল ইসলাম, রেখা রানী, গোলাম মোস্তফা প্রমুখ।

মুরাদের মা মুক্তা বেগম বলেন, এ ঘটনায় জড়িত থাকার দায়ে মাসুদ (২১) কে পুলিশ গ্রেফতার করে তিন দিনের রিমান্ড নেয়। রিমান্ডে মুরাদ হত্যার সাথে সে জড়িত ছিল বলে গুরুত্বপুর্ন তথ্য দিলেও তাকে কিছুদিন পরেই জামিন দেওয়া হয়। মাসুদের জামিনের পর থেকেই সে ও তার পরিবারের লোকজন আমাদের হত্যা ও আমার স্বামীকে মেরে লাশ গুম করে ফেলার হুমকি-ধমকি দিয়ে আসছে। এ কারনে মুরাদের হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, সেই সাথে মাসুদের জামিন বাতিল করে পুনরায় তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।

এ সময় ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার জানান, মুরাদ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। একজন তো রয়েছেই, এছাড়ও আরও ২ জনের সম্পৃক্ততার ধারনা থেকে তাদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

উল্লেখ্য গত ৪ মে সদর উপজেলার মাদারগঞ্জ এমবি উচ্চ বিদ্যালয়ের পাশ্ববর্তী একটি ভুট্টা ক্ষেতে হত্যা করে ফেলে রাখা হয় শিশু মুরাদের মরদেহ । এ হত্যা মামলায় প্রধান আসামিকে গ্রেফতার করা হলেও পরবর্তীতে জামিন পায় আসামি। মুরাদ মাদারগঞ্জ হাফেজিয়া মাদ্রাসা ‘খররা’ এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের ছাত্র ছিল।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৫৩:২৬ অপরাহ্ণ, রবিবার, ১৬ জুলাই ২০২৩ ১৩৯ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

মাদ্রাসা ছাত্র মুরাদ হত্যার বিচারের দাবিতে উত্তাল ঠাকুরগাঁও

আপডেট সময় : ০৯:৫৩:২৬ অপরাহ্ণ, রবিবার, ১৬ জুলাই ২০২৩