নিজস্ব প্রতিবেদক
১৪ অগাস্ট ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৮ জন

লালমোহনে নিবন্ধনবিহীন সমবায় সমিতি,প্রতারণার শঙ্কা

২০৬

ভোলার লালমোহনে মৎস্য ব্যবসায়ী সমিতি নামে নিবন্ধনবিহীন সমবায় সমিতি গড়ে উঠেছে। এ সমিতির রয়েছে দেড় শতাধিক সদস্য।
সমিতির নামে সদস্য বই তৈরি করে প্রতিদিন সদস্যদের কাছ থেকে জনপ্রতি ১শত টাকা করে সঞ্চয় উত্তোলন করা হয়। যা দৈনিক ১৫ হাজার টাকা করে হলে বছরে অর্থ কোটি টাকার উপরে উত্তোলন হয়।

তবে মৎস্য ব্যবসায়ী সমিতির নামে ওই সদস্য বইয়ে কোনো রেজিস্ট্রেশন নম্বর দেখা যায়নি।

সমবায় সমিতি করতে যে-সকল আইন ও বিধিমালা রয়েছে, তার কোনোটাই মানা হয়নি এ সমিতিতে। অথচ বছরে অর্ধ কোটি টাকারও বেশি সঞ্চয় নিবন্ধনবিহীন এ সমিতিতে। ফলে প্রতারণার শিকার হতে পারে সমিতির সদস্যরা।
খোঁজ নিয়ে জানা গেছে, মো. ইউসুফ নামে এক ব্যক্তি এ সমিতির সর্বেসর্বা। আলাপকালে তিনি জানান, সমিতির বয়স প্রায় ৫/৬ মাস। পৌর শহরের উত্তর বাজারের মাছ ব্যবসায়ীদের নিয়ে সমিতি গঠন করেছিলেন। তবে সমিতির কার্যক্রম বর্তমানে নিষ্ক্রিয় বলে জানিয়েছেন তিনি।
এদিকে সমবায় সমিতি আইন ও বিধিমালা ভঙ করে প্রায় ছয়মাসের মতো প্রকাশ্যে চলা নিবন্ধনবিহীন এ মৎস্য ব্যবসায়ী সমিতির সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন উপজেলা সমবায় কর্মকর্তা আ. হাদি। তিনি বলেন, গতকাল এ বিষয়ে সংবাদ পেয়েছি। বিষয়টি তদন্তে সমবায় অফিসের ফরহাদকে দায়িত্ব দেয়া হয়েছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, কিছুদিন পরপরই সংবাদ পাই নামে-বেনামে বিভিন্ন সমবায় সমিতি সদস্যদের টাকা আত্মসাৎ করে কিংবা পালিয়ে যায়। তাই কেউ প্রতারণার শিকার হওয়ার আগেই নিবন্ধনবিহীন সমবায় সমিতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B9%E0%A7%80%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%AE/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাসন শাসক নয় আপনাদের সেবক হতে চাই : আনোয়ার হোসেন জমিদার

সিংড়ায় দুর্ঘটনা ও বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারি অনুদান প্রদান

মণিরামপুর পৌর নির্বাচনে বিএনপির দুই নেতার সক্রিয় প্রস্তুতি, উন্নয়ন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

যশোরে বিজিবি র সফল অভিযান

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

১০

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

১১

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

১২

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১৩

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১৪

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

১৫

live

১৬

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

১৭

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

১৮

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

১৯

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

২০