ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা। Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ Logo পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক Logo সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) Logo হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

শ্রীপুরে সাংবাদিক মোজাহিদকে জবাই করে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন।

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪০৯

তৈয়বুর রহমান,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদল নেতাদের অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় বিক্ষোভের মাধ্যমে নয়া দিগন্তের সাংবাদিক মোজাহিদ’কে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (৭ মার্চ) বেলা ১১ টায় গাজীপুর সদর ও শ্রীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
গত বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্রীপুর পৌর শহরে কলেজ ছাত্রদল নেতা গোলজার মণ্ডল, মেহেদী হাসান সাহাদ, মারুফ প্রধান, তোফায়েলসহ ৪০-৫০ জনের একটি দল বিক্ষোভ মিছিল করে। মিছিলে তারা সাংবাদিক মোজাহিদকে টার্গেট করে উস্কানিমূলক ও ভয়ংকর স্লোগান দেয়, যার মধ্যে ছিল— “একটা একটা মোজাহিদ ধর, ধইরা ধইরা জবাই কর।” এই মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক মহলসহ সচেতন নাগরিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে গাজীপুর ও শ্রীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।বক্তব্য রাখেন, গাজীপুর সাংবাদিক পরিষদের প্রধান উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন, গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ভূঁইয়া, আবুল কালাম আজাদ (নয়া দিগন্ত), এম এম ফারুক (ইত্তেফাক), ফয়সাল খান (দেশ রূপান্তর), আব্দুল লতিফ মাস্টার (আমাদের সময়), মোতাহার খান (জিটিভি), ফজলে মমিন (বৈশাখী টিভি), রাতুল মণ্ডল (আজকের পত্রিকা), মাহমুদুল হাসান (এশিয়ান টিভি), মাহফুজুর রহমান ইকবাল, আশরাফুল ইসলাম, হাবিবুর রহমান মানিক, এস এম জহিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনের প্রতি ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে সাংবাদিকরা শ্রীপুর থানার তদন্ত পরিদর্শক শামীম আকতারের সাথে মামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেন।
শুক্রবার জুমার নামাজের পর শ্রীপুর পৌর শহরে সাধারণ ছাত্রজনতা বিক্ষোভ মিছিল ও পথসভা করে। তারা সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ ঘটনার পর সাংবাদিকরা তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে সকল মহলের সহযোগিতা চেয়েছেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৫৬:০৫ পূর্বাহ্ণ, শনিবার, ৮ মার্চ ২০২৫ ২৯৬ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

শ্রীপুরে সাংবাদিক মোজাহিদকে জবাই করে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন।

আপডেট সময় : ১২:৫৬:০৫ পূর্বাহ্ণ, শনিবার, ৮ মার্চ ২০২৫