ফয়সাল আহমেদ সিংড়া (নাটোর) প্রতিনিধি:
৪ জুলাই ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

সিংড়ায় সড়কে ডাকাতি: পুলিশের অভিযানে গ্রেপ্তার ২, পলাতক আরও অনেকে

১৭

নাটোরের সিংড়া উপজেলায় গভীর রাতে সড়কে ট্রাক দিয়ে পথরোধ করে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুন রাতে সিংড়া বাসস্ট্যান্ডে চা-নাস্তা শেষে একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনজন। রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের বড় চৌগ্রাম এলাকার রাজবাড়ী দিঘীরপাড় ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে সড়কের ওপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে তারা গাড়ি থামান।

এ সময় রাস্তার দুই পাশ থেকে ১৮ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল রামদা, চাপাতি, হাসুয়া ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ঘিরে ধরে। অস্ত্রের মুখে জিম্মি করে ভুক্তভোগীদের কাছ থেকে নগদ ২৬ হাজার ৫০০ টাকা, তিনটি স্মার্টফোন, একটি মূল্যবান হাতঘড়ি, মানিব্যাগ, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক কার্ডসহ বিভিন্ন মালামাল লুট করে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ডাকাতি মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।

নাটোরের পুলিশ সুপারের নির্দেশনায় সিংড়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বাইগুনি গ্রাম থেকে মো. হাবিবুর রহমান (২২) এবং দক্ষিণ সুকানগাড়ি গ্রাম থেকে মো. আব্দুল হাকিম হনু (৪৫)-কে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল হাকিম হনু জানান, ডাকাতির সুবিধার্থে রাস্তার পাশে থাকা একটি নিমগাছ কেটে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। অপরদিকে হাবিবুর রহমান স্বীকার করেন, তিনি সড়কে দাঁড়িয়ে গাড়িকে সংকেত দিয়ে থামানোর কাজে অংশ নিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে ডাকাত চক্রের পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%B8%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%AA%E0%A7%81/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় সড়কে ডাকাতি: পুলিশের অভিযানে গ্রেপ্তার ২, পলাতক আরও অনেকে

লালমোহন গজারিয়া কৃষ্ণ কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি

নওয়াপাড়ায় সাংবাদিকের ওপর হামলা, প্রশাসন কে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা : থানায় আত্মসমর্পণ করল খুনি

লালমোহনে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষের চারা বিতরণ

বেগমগঞ্জে ৫৮ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ১

এজাহারভুক্ত আসামির ঠিকাদারিতে সদর থানার নতুন ভবন, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

বোদায় ট্রাক্টরের ধাক্কায় নিহত প্রথম শ্রেণির ছাত্রী, আহত বাবা-মা

শেরপুরের ঝিনাইগাতীতে হত্যা মামলার আসামির নিজ পুকুরে মাছ বিক্রির কারণে বাদীপক্ষ আতংকিত

শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে মুখোমুখি নরওয়ে-আইভরি কোস্ট

১০

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার ফ্রান্স-সুইডেন দ্বৈরথ, ফেবারিট কে?

১১

লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

১২

লালমোহনে জালিয়াতির মাধ্যমে নিয়োগ, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

১৩

সিংড়ায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের অভিযান: একজনের কারাদণ্ড, ভেকু মেশিনের ৪ ব্যাটারি জব্দ

১৪

কৃষি প্রণোদনা কর্মসূচি ও ফল উৎসবের উদ্বোধন চরফ্যাশনে ১৮ হাজার কৃষকের মাঝে বীজ, সার ও চারা বিতরণ

১৫

কবিতার শিরোনাম:প্রিয়তম কলমে: তাসলিমা আক্তার

১৬

অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ: তদন্ত হোক সবার জন্য একই মানদণ্ডে

১৭

মিথ্যা তথ্য ছড়িয়ে সম্মানহানির অপচেষ্টা: চরফ্যাশনে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

১৮

সিলেটের ডিসি প্রত্যাহার: প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি অন্য কোনো সমীকরণ?

১৯

পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ

২০