ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ Logo সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo “মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা।

১০ দিন ধরে নিখোজ স্কুলছাত্রী

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪৬৭

যশোরের অভয়নগরে কোচিংয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর ১০ দিনেও সন্ধান মেলেনি এক স্কুলছাত্রীর। নিখোঁজ মেয়েকে ফিরে পেতে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। প্রতিদিনই আশা-আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন স্বজনরা। এ ঘটনায় নিখোঁজ ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ছাত্রীটিকে উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে। পরিবার সূত্রে জানা যায়, গত ১ জুলাই বিকেল ৪টার দিকে প্রতিদিনের মতো মাস্টার মাইন্ড স্কুলের কোচিংয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ওই ছাত্রী। দীর্ঘ সময় পার হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজখবর শুরু করেন। পরে কোচিংয়ের শিক্ষকের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, ওইদিন সে কোচিংয়ে উপস্থিত হয়নি। এরপর আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। তদন্তের অংশ হিসেবে নওয়াপাড়া বাজারের কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়। ফুটেজে ওই ছাত্রীকে অজ্ঞাতপরিচয় এক যুবকের সঙ্গে যেতে দেখা গেছে বলে জানা গেছে। স্থানীয়দের ধারণা, কোনো সম্পর্কের সূত্র ধরে সে বাড়ি থেকে বের হয়ে থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ। নিখোঁজ ছাত্রীর মামা বলেন, “ঘটনার ১০ দিন পার হয়ে গেলেও আমরা এখনো আমাদের ভাগ্নির কোনো সন্ধান পাইনি। পরিবারের সবাই চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছি। প্রশাসনের কাছে আমাদের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হোক।” এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, “নিখোঁজের ঘটনায় জিডি হওয়ার পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তিকে শনাক্ত করা এবং নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।”

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:২৭:৫২ অপরাহ্ণ, শনিবার, ১১ জুলাই ২০২৬ ১৬৮ বার পড়া হয়েছে
Logo
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

১০ দিন ধরে নিখোজ স্কুলছাত্রী

আপডেট সময় : ০৯:২৭:৫২ অপরাহ্ণ, শনিবার, ১১ জুলাই ২০২৬