ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ Logo সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo “মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা।

৪ দিন আগে নিখোঁজ কিশোরের অর্ধগলিত লাশ মিলল দিয়াবাড়ির লেকে

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৭২

রাজধানীর তুরাগের দিয়াবাড়ি থেকে এক দিনের ব্যবধানে আরও এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা দেড়টার দিকে উত্তরা ১৫ নম্বর সেক্টরের দিয়াবাড়ির ৩ নম্বর ব্রিজসংলগ্ন লেক থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এর আগে, গতকাল সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যার দিকে দিয়াবাড়ির ঝোপ থেকে শান্ত (১৬) নামের এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের সময় তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। পরে জানিয়েছে, সে কাফরুলে পরিবারের সঙ্গে থাকত। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা করা হয়েছে।

এদিকে, আজ উদ্ধার হওয়া মৃত কিশোরের নাম আতিক হাসান (১৩)। সে চাঁদপুর সদরের ইব্রাহিমপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে। বর্তমানে সে শাহবাগের হাতিরপুলের মোতালেব প্লাজা এলাকায় থাকত।

র‍্যাব ও পুলিশ জানিয়েছে, ১৪ নভেম্বর শাহবাগ এলাকা থেকে আতিক নিখোঁজ হয়। সেদিনই পরিবার শাহবাগ থানায় নিখোঁজ জিডি করে। জিডির সূত্র ধরে র‍্যাব-৩ ছায়া তদন্ত শুরু করে এবং এ ঘটনায় চারজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে র‍্যাবের সহযোগিতায় পুলিশ লেক থেকে আজ মরদেহটি উদ্ধার করে। আটক ব্যক্তিরা জানিয়েছে, তারা ওই কিশোরকে অপহরণের পর পরিবারের থেকে মুক্তিপণ দাবি করেছিল।

এ বিষয়ে ডিএমপির উত্তরা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শাহবাগ থানা এলাকা থেকে ১৪ নভেম্বর আতিককে অপহরণ করা হয়েছিল। পরে মুক্তিপণের দাবিতে তাকে হত্যা করা হয়েছে।’

নিহতের শরীরের আঘাতের চিহ্ন আছে কি না, এ বিষয়ে জানতে চাইলে এসি সাদ্দাম বলেন, ‘আতিকের শরীর অনেকটা গলে গেছে। চার দিন থেকে লাশটি পানিতে পড়ে ছিল। তাই তেমন একটা বোঝা যাচ্ছে না।’

এ ঘটনায় আটক প্রসঙ্গে এসি সাদ্দাম বলেন, ‘আমরা জানতে পারছি, র‍্যাব-৩ চারজনকে আটক করেছে। যখন জিডি হয়েছিল, তখন থেকেই র‍্যাব কাজ করতে ছিল। তারপর যখন আসামিদের আটক করা হয়, তখন তারা র‍্যাবকে জানিয়েছে, দিয়াবাড়ির লেকে তার লাশ ফেলে দেওয়া হয়েছে।’

এ ঘটনায় মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আইনানুগ ব্যবস্থা কোন থানায় নেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘কোনো একটি ঘটনা যে স্থানে শুরু হয়, সেই থানায় গ্রহণ করা যায়। আবার যেখানে শেষ হয়, সেখানেও করা হয়। এ বিষয়ে দুই থানা-পুলিশ আলোচনা করে যেখানে ভালো হবে, সেখানেই মামলা হবে।’

মুক্তিপণ দাবি ও আটককৃতদের পরিচয়ের বিষয়ে জানতে চাইলে র‍্যাব-৩-এর ভারপ্রাপ্ত মিডিয়া কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় আমরা কাজ চালিয়ে যাচ্ছি। মিডিয়ায় বলার মতো এখনো সময় হয়নি।’

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:০৫:৪৪ পূর্বাহ্ণ, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ২২২ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

৪ দিন আগে নিখোঁজ কিশোরের অর্ধগলিত লাশ মিলল দিয়াবাড়ির লেকে

আপডেট সময় : ১২:০৫:৪৪ পূর্বাহ্ণ, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫