ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি Logo নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার Logo লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ Logo হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ Logo বাঘাইছড়িতে ৪২ পরিবারের জন্য সৌরশক্তি চালিত নিরাপদ পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ Logo সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo “মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ

৫ হাজার টাকার ঘুষে জেলে, নৌকা ও জাল মুক্ত – ভোলায় মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে কল রেকর্ড ফাঁস

প্রতিনিধির নাম

বিধান বিশ্বাস

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৫৮

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ৫ হাজার টাকা ঘুষের বিনিময়ে অভিযানকালে আটককৃত জেলে, নৌকা ও জাল মুক্ত করে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী বিধান বিশ্বাসের বিরুদ্ধে।

সূত্রে জানা গেছে, মার্চ ও এপ্রিল মাসে ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা ও তেতুলিয়া নদীতে সরকারি নিষেধাজ্ঞা চলাকালীন গত ১২ এপ্রিল এক অভিযানে একজন জেলে, একটি নৌকা ও জাল আটক করা হয়। তবে অভিযানের পরপরই একটি অডিও কল রেকর্ড গণমাধ্যম কর্মীদের হাতে আসে, যেখানে এক দালালের সঙ্গে কথোপকথনে বিধান বিশ্বাসকে ঘুষের বিনিময়ে আটককৃতদের মুক্তি দেওয়ার বিষয়ে কথা বলতে শোনা যায়।

কল রেকর্ডে বিধান বিশ্বাস বলেন, “তুমি কি পাঁচ হাজার টাকা পাইছো?” উত্তরে দালাল বলেন, “পাইছি, আমার থেকে আপনি নিয়ে যাবেন।” এরপরই বিধান বিশ্বাস সংশ্লিষ্ট জেলে ও মালামাল ছেড়ে দেন বলে অভিযোগ।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বিধান বিশ্বাস ফোন কেটে দেন এবং পরে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

এ প্রসঙ্গে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ সাহা বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন, “সুনির্দিষ্ট অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কল রেকর্ড যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তবে স্থানীয়দের প্রশ্ন, যেখানে প্রমাণ হাতে এসেছে, সেখানে এখনো কোনো ব্যবস্থা না নেওয়া কি দুর্নীতির দায় এড়িয়ে যাওয়ার কৌশল নয়? সংশ্লিষ্ট কর্মকর্তারা কি ম্যানেজের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন?

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
  • আপডেট সময় : ১২:৪৯:১১ অপরাহ্ণ, রবিবার, ১১ মে ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

৫ হাজার টাকার ঘুষে জেলে, নৌকা ও জাল মুক্ত – ভোলায় মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে কল রেকর্ড ফাঁস

আপডেট সময় : ১২:৪৯:১১ অপরাহ্ণ, রবিবার, ১১ মে ২০২৫