নিজস্ব প্রতিবেদক
৬ জানুয়ারী ২০২৩, ১০:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২১ জন

আনন্দ ভ্রমণে গিয়ে প্রাণ হারালেন শ্রমিকলীগ নেতা

১৮৯

কক্সবাজারে আনন্দ ভ্রমণে গিয়ে স্ট্রোক করে মারা গেছেন ভোলার লালমোহন উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মো. কামরুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার সদর হাসপাতালে তিনি মারা যান।
মৃত কামরুল ইসলাম লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের সেকান্তর মাতাব্বর বাড়ির বাসিন্দা। তিনি ৩ মেয়ে ও ৩ ছেলে সন্তানের জনক।

জানা যায়, গত বুধবার (৪ জানুয়ারি) পশ্চিম চরউমেদ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ৫ দিনের জন্য আনন্দ ভ্রমণে কক্সবাজার যান ওই ইউনিয়নের বেশ কয়েকজন নেতাকর্মী। শুক্রবার সন্ধ্যায় সেখানে বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে হোটেলে ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শ্রমিক লীগ নেতা মো. কামরুল ইসলাম।

এরপর তার সঙ্গে থাকা লোকজন তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক মো. কামরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। রাতেই তার লাশ বাড়ির উদ্দেশ্যে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে, শ্রমিক লীগ নেতা কামরুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। শুক্রবার রাতে তিনি নিজ ফেসবুক আইডিতে কামরুলের রুহের মাগফিরাত কামনা করে একটি পোস্টে লিখেন, কামরুল দলের একজন নিবেদিত প্রাণ ছিলেন। আমরা একজন সক্রিয় কর্মীকে হারালাম। দলের বিভিন্ন প্রোগ্রামে তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এছাড়া ওই পোস্টে মৃত কামরুল ইসলামের পরিবারের প্রতি গভীর সমবেদনাও কথা উল্লেখ করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%86%E0%A6%A8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6-%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A3%E0%A7%87-%E0%A6%97%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A3/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাসন শাসক নয় আপনাদের সেবক হতে চাই : আনোয়ার হোসেন জমিদার

সিংড়ায় দুর্ঘটনা ও বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারি অনুদান প্রদান

মণিরামপুর পৌর নির্বাচনে বিএনপির দুই নেতার সক্রিয় প্রস্তুতি, উন্নয়ন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

যশোরে বিজিবি র সফল অভিযান

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

১০

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

১১

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

১২

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১৩

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১৪

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

১৫

live

১৬

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

১৭

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

১৮

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

১৯

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

২০