ঢাকা ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo মনপুরায় জেলের জালে ১৬ কেজির কোড়াল, নিলামে বিক্রি ২৪ হাজার টাকায় Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo তজুমদ্দিনে ৪১টি চান্দিনা ভিটা বরাদ্দে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন। Logo তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঈদকে সামনে রেখে নোয়াখালীতে সেমাই কারখানায় যৌথ অভিযান, ৩ প্রতিষ্ঠানে অর্থদণ্ড

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৬০২

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সেমাই প্রস্তুতকারক প্রতিষ্ঠানে তদারকি জোরদার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়। সোমবার বেগমগঞ্জ উপজেলার বিসিক ও সেতুভাঙ্গা এলাকায়
র‌্যাব-১১ সিপিসি-৩
এর সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত, মোড়কীকরণ বিধি না মানা এবং খাদ্যে অনুমোদনহীন উপকরণ ব্যবহারের প্রমাণ পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—
বেগমগঞ্জ বিসিক এলাকার মেসার্স নিউ পপুলার ফুড প্রোডাক্টস— ১ লাখ টাকা।
বিসিক এলাকায় অবস্থিত টোকিও ফুড প্রোডাক্টস— ২০ হাজার টাকা।
সেতুভাঙ্গা এলাকার পালকী ব্র্যান্ডের লাচ্ছা সেমাই প্রস্তুতকারী মেসার্স নোয়াখালী ফুড প্রোডাক্টস— ৫০ হাজার টাকা।
অভিযোগ রয়েছে, কিছু প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, মোড়কে অগ্রিম উৎপাদনের তারিখ উল্লেখ এবং প্যাকেজিং বিধি লঙ্ঘন করা হচ্ছিল। অভিযানকালে অপরাধের সঙ্গে সম্পৃক্ত পণ্য জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়েছে।
সকাল সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম। এ সময় র‌্যাব-১১ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল, জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য এবং কৃষি বিপণন কর্মকর্তা শাহরিয়ার আকুঞ্জি উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:০৮:৩৯ অপরাহ্ণ, সোমবার, ২ মার্চ ২০২৬ ৩০৭ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ঈদকে সামনে রেখে নোয়াখালীতে সেমাই কারখানায় যৌথ অভিযান, ৩ প্রতিষ্ঠানে অর্থদণ্ড

আপডেট সময় : ০৮:০৮:৩৯ অপরাহ্ণ, সোমবার, ২ মার্চ ২০২৬