ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ গ্রেপ্তার ৩৯ Logo ফুলবাড়ী উপজেলায় বিএনপি’র আহবায়ক কমিটি গঠন হাসু আহবায়ক, আব্দুল মান্নান মুকুল সদস্য সচিব Logo বোরহানউদ্দিনে আলোর দিশারী সংস্থার উদ্যোগে সবজি চাষে আয় বৃদ্ধিমূলক কর্মশালা Logo রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত Logo নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ Logo জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে উজিরপুরে বর্ণাঢ্য র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo তুরাগের ভাঙনে নিঃস্ব শত শত পরিবার, ঝুঁকিতে বসতভিটা Logo উজিরপুরে বসতভিটা দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, এলাকা ছাড়লেন বিধবা নারী Logo উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে তাসবীহ পরিবহন খাদে, আহত ৭ Logo ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

এমপিকে বিতর্কিত করতে এক ব্যবসায়ীর কান্ড

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৫৭

লালমোহন ভোলা প্রতিনিধি : চলমান শৈত্যপ্রবাহে ভোলার লালমোহনের অসহায় ও দুস্থ মানুষের জন্য পাঠানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের কম্বল বিতরণকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উঠেছে বিবিএস ক্যাবলস’র চেয়ারম্যান আবু নোমান হাওলাদারের বিরুদ্ধে।

গত ১০ জানুয়ারি লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ড হাজিরহাট বাজারে কম্বল বিতরণকে আবু নোমান হাওলাদারের বিবিএস বাংলা অনলাইন পোর্টালে বিতর্কিতভাবে তুলে ধরা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এমন অভিযোগ করে ধলীগৌরনগর ইউনিয়ন (উত্তর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, আমার এলাকায় বিতরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের পাঁচশত কম্বল দেয়া হয়। ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয় বিতরণ কার্যক্রম উদ্বোধন করার পর আমরা শান্তিপূর্ণভাবে কম্বলগুলো বিতরণ করি।
তবে, আবু নোমান হাওলাদারের বিবিএস বাংলা অনলাইন নিউজ পোর্টালের নিউজে বলা হয়েছে, ৯ তারিখ সন্ধ্যায় হাজিরহাটে কম্বল বিতরণকালে হট্টগোল হয় এবং ৫/৭শত কম্বলের কথা বলে ১৫০টি কম্বল দেয়ায় সাধারণ মানুষ ক্ষুদ্ধ হয়েছে। কম্বল বিতরণকে আরও বিতর্কিত করতে সাফিয়া বেগম নামে এক মহিলার ভিডিও বক্তব্য ফেসবুকে পোস্ট করেছে আবু নোমান হাওলাদারের লোকজন।

এদিকে ওই ভিডিও বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সাফিয়া বেগম সাংবাদিকদের কে বলেন, হাজিরহাট বাজারে কম্বল বিতরণ উদ্বোধন করে চলে যান ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। পরে স্থানীয় নের্তৃবৃন্দরা কম্বল বিতরণ করেন। এসময় পুরুষ লোকদের জন্য নারীরা সুযোগ না পাওয়ায় সকালে নারীদের মাঝে কম্বল বিতরণ করা হবে বলে জানান বিতরণকারীরা।

সাফিয়া বেগম আরও বলেন, আমিসহ প্রতিবেশী বিলকিস, সাফিয়া খাতুন, পারুলসহ কয়েকজন হাজিরহাট বাজার থেকে ফিরে আসার সময় সুখন ও মমিন নামে দুজন আমাদের কে জোরপূর্বক আবু নোমান হাওলাদারের বাড়িতে নিয়ে যায়। এসময় তারা আমাদের হাতে কম্বল তুলে দেয়। পরে আবু নোমান হাওলাদারের সাথে মোবাইলে কথা বলে ভিডিও তৈরি করতে আমাদেরকে প্রধানমন্ত্রী ও এমপি শাওনের বিরুদ্ধে কথা বলতে বলে। এনিয়ে তাদের সাথে আমার বারাবাড়িও হয়।

একই অভিযোগ করেন, সাফিয়া বেগমের সাথে থাকা বিলকিছ, সাফিয়া খাতুন ও পারুল বেগম। তারা জানান, কম্বল বিতরণ নিয়ে বিতর্কিত কথা বলতে সাফিয়া বেগমকে বারবার চাপ সৃষ্টি করা হয়। এটা আবু নোমান হাওলাদার ও তার লোকজনের কুরুচিপূর্ণ নাটক।

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে ব্যবসায়ী আবু নোমান হাওলাদারের ঘনিষ্ঠজন সুখিন বলেন, আমি ঢাকায়। তারা আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা মিথ্যা।

ব্যবসায়ী আবু নোমান হাওলাদারের অপর ঘনিষ্ঠজন
মমিনের কাছে জানতে চাইলে সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হন এবং সাংবাদিকরাই ওই নারীদের কে অভিযোগ শিখিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন।

বিবিএস ক্যাবলসের মালিক আবু নোমান হাওলাদার বলেন, আমার সাথে ফোনে কারও কথা হয়নি। তবে কম্বল না পাওয়া বিক্ষুব্ধদের বক্তব্য ফেসবুকে দেখেছি। এ অভিযোগ কে মেকিং গেম বলেও অভিহিত করেন বিবিএস বাংলা গ্রুপের চেয়ারম্যান আবু নোমান হাওলাদার।

এদিকে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল বিতরণ কে বিতর্কিত করার অপচেষ্টা করায় আবু নোমান হাওলাদার ও তার লোকজনের বিচার দাবি করেছেন ধলীগৌরনগর ইউনিয়ন (উত্তর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৪৮:৫৭ অপরাহ্ণ, বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ ১৫৩ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

এমপিকে বিতর্কিত করতে এক ব্যবসায়ীর কান্ড

আপডেট সময় : ০৯:৪৮:৫৭ অপরাহ্ণ, বুধবার, ১১ জানুয়ারি ২০২৩