ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা। Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ Logo পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক Logo সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) Logo হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১১৭

গাজীপুরের কালিয়াকৈরে আলুয়া বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের পর নৌকা থেকে পানিতে পড়ে সামসুল হক (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীআশুলাই এলাকার আলুয়া বিলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে কয়েকজন বন্ধু মিলে বুধবার সকালে মাছ ধরার উদ্দেশ্যে কালিয়াকৈরের আলুয়া বিলে আসেন। পরে তারা একটি নৌকা নিয়ে বিলের পানিতে মাছ ধরতে শুরু করেন। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ করে আকাশ কালো হয়ে বজ্রপাত শুরু হয়।

এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে সামসুল হক নৌকা থেকে পানিতে পড়ে যান। মুহূর্তের মধ্যে তিনি পানিতে তলিয়ে গেলে নৌকায় থাকা তার সঙ্গে আসা বন্ধুরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে তারা বিলের পানিতে নেমে সামসুল হককে খুঁজতে শুরু করেন। খবর পেয়ে স্থানীয় কয়েকজনও ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে সহযোগিতা করেন।

দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর স্থানীয়দের সহায়তায় বিলের পানিতে তল্লাশি চালিয়ে সামসুল হকের মরদেহ উদ্ধার করা হয়। তার মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়রা জানান, সামসুল হক গাজীপুরের শ্রীপুর উপজেলার শৈয়লাট গ্রামের বাসিন্দা। মাছ ধরতে বন্ধুদের সঙ্গে তিনি কালিয়াকৈরের আলুয়া বিলে এসেছিলেন। দুর্ঘটনার পর তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

এদিকে হঠাৎ বজ্রপাতের কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে খোলা বিল ও জলাশয়ে মাছ ধরার সময় বজ্রপাতের ঝুঁকি থাকায় স্থানীয়রা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:০৮:১৯ অপরাহ্ণ, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৮:০৮:১৯ অপরাহ্ণ, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬