
ভোলার চরফ্যাশন উপজেলার ১৯নং ঢালচর ইউনিয়নের ৯নং তারুয়া সমুদ্র এলাকায় অসহায় ও গরিব মানুষের মৃত্যুর পর দাফন কাফনের সকল সামগ্রী প্রদান করেছেন “লাস্ট ড্রেস বাই শওকত”-এর পরিচালক শওকত আরিফ।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে তারুয়া সমুদ্র সৈকতের একটি রেস্ট হাউজে দাফন কাফনের ৫ সেট সামগ্রী তারুয়া ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর মাতাব্বরের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন শওকত আরিফ।
এ সময় তিনি পর্যটক ও স্থানীয়দের মধ্যে পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণামূলক ব্যানার ও ফেস্টুন বিতরণ করেন। এসব ব্যানারে লেখা ছিল —
“বনউজার থেকে বিরত থাকি, বন বিভাগকে সহযোগিতা করি”, “গাছ লাগাই, পরিবেশ বাঁচাই”, “জলবায়ু পরিবর্তন রক্ষায় অবদান রাখুন” এবং “বন্যপ্রাণী ও অতিথি পাখিদের স্বাধীনভাবে চলাচলের সুযোগ দিন।”
তাছাড়া, পরিবেশ সংরক্ষণে উৎসাহ দিতে তালগাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢালচর সদর বিট কর্মকর্তা মো. নাছিম আল খুসবু, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি শাহীন কুতুব, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, যুবদল সভাপতি শাহ আলম ফরাজি, সহ-সভাপতি মুক্তার ফরাজি,শ্রমিকদল সভাপতি রফিজুল মোল্লাসহ আরও অনেকে।
No tags found for this post.
মন্তব্য করুন