https://www.crimebanglanews.com/
রবিবার , ১৩ জুলাই ২০২৫ |
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কুড়িগ্রাম
  9. খুলনা বিভাগ
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম বিভাগ
  12. চাকরি
  13. জাতীয়
  14. ঢাকা বিভাগ
  15. তথ্য-প্রযুক্তি

চরফ্যাশনে নারীর বাড়িতে ডাকাতি ও ধর্ষণচেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৩, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ণ

৪১৪

ভোলার চরফ্যাশন উপজেলার আলীগাঁও ইউনিয়নে এক নারীর বাড়িতে দুর্বৃত্তদের ডাকাতি ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং পরিস্থিতির প্রেক্ষাপটে ইতোমধ্যে তারা এলাকা ছেড়ে অন্যত্র সরে গেছে।

ভুক্তভোগী পরিবার জানায়, নদীভাঙনে বসতভিটা হারিয়ে ওই নারী লালমোহন থেকে চরফ্যাশনের আলীগাঁও ইউনিয়নে বসতি গড়ে তোলেন। তিনি এক সময় লালমোহন উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি মাকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছিলেন।

শুক্রবার (১১ জুলাই) রাত ৮টার দিকে তার অনুপস্থিতিতে দুর্বৃত্তরা আলীগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাড়িতে হামলা চালায়।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই সময় বাড়িতে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর বড় বোন রহিমা বেগম। স্থানীয় আলমগীরের ছেলে রাহিম (২২) ও মুস্তাফিজুর রহমান কুট্টির ছেলে ইলিয়াস (৩৮) এর নেতৃত্বে ছয়জনের একটি সশস্ত্র দল ঘরে ঢুকে পড়ে। তারা রহিমাকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং ঘরের নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নেয়। এরপর ঘরের আলো নিভিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। রহিমা চিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

রহিমা বেগম জানান, তিনি অভিযুক্ত রাহিম ও ইলিয়াসকে চিন্তে পেরেছেন।

ঘটনার পরপরই তার ছোট বোন ৯৯৯ নম্বরে ফোন দেন। কলটি চরফ্যাশন থানায় স্থানান্তর করা হলে থানার এসআই আজিজ ভুক্তভোগীদের সঙ্গে ফোনে কথা বললেও ঘটনাস্থলে যাননি। বরং বিএনপি নেতা আতিকের মাধ্যমে স্থানীয় এক কর্মী নয়নকে পাঠানো হয়।

পরিবারের দাবি, ঘটনার পর অভিযুক্ত ইলিয়াস বিষয়টি ধামাচাপা দিতে হুমকি দেন এবং পুনরায় পাঁচ হাজার টাকা দাবি করেন। এতে পরিবার ভয় পেয়ে নিরাপত্তার অভাবে এলাকা ছেড়ে চলে যায়।

এ বিষয়ে চরফ্যাশন থানার এসআই আজিজ বলেন, “আমি একজন স্থানীয় লোক পাঠিয়েছিলাম। তিনি জানিয়েছেন এটি একটি ‘মেয়েলি বিষয়’ এবং তারা নিজেরাই মীমাংসা করেছে।”

এদিকে এলাকাবাসী ঘটনাটিকে গুরুতর অপরাধ হিসেবে দেখছেন। তাদের মতে, এটি শুধুমাত্র একটি পরিবারের ওপর নয়, বরং পুরো এলাকার নিরাপত্তার প্রশ্ন তুলে দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, “বিষয়টি এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ - এক্সক্লুসিভ নিউজ

আপনার জন্য নির্বাচিত

হজের খরচ কমাতে সৌদির সঙ্গে আলোচনা চলছে : বিমান প্রতিমন্ত্রী

মনপুরায় মেঘনা নদীতে ভাসমান বোট উদ্ধার, ১২ যাত্রীকে নিরাপদে তীরে আনলো কোস্ট গার্ড

ফুলবাড়ীতে বিরল প্রজাতির শকুন উদ্ধার, দেখতে উৎসুক জনতার ভিড়

লালমোহনে জামায়াতের উদ্যোগে শহীদ স্মরণে আলোচনা সভা ও দোয়া

লালমোহনে জামায়াতের উদ্যোগে শহীদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মোনাজাত

পটুয়াখালীর দুমকিতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর

লালমোহনে এক বৃদ্ধার বসতঘর ভাঙচুর ও লুট

তজুমদ্দিনে যৌথ বাহিনীর অভিযানে দুইজন আটক

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের লালমোহন উপজেলা কমিটি গঠিত… সভাপতি- আবু তাহের, সম্পাদক- ফরিদ উদ্দিন

টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ।

লক্ষ্মীপুরে জমি বিক্রি করে খরিদদারকে হয়রানি!