চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥
২০ অক্টোবর ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২৩ জন

চরফ্যাশনে বিএনপির আলোচনা সভা ও লিফলেট বিতরণ

ফটোকার্ড ডাউনলোড করুন
325
চরফ্যাশনে বিএনপির আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত

ভোলার চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের হাজিরহাট বাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় আহম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল খোকন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও দুলারহাট থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিক মাতাব্বর।

এসময় অ্যাডভোকেট সিদ্দিক মাতাব্বর বলেন, “চরফ্যাশন ও মনপুরার মাটি ও মানুষের জন্য বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম দীর্ঘ ৩৫ বছর ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কাজ করে যাচ্ছেন। তিনি সবসময় দলকে সংগঠিত করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নিবেদিত ছিলেন।”

তিনি আরও বলেন, “গত ১৭ বছর ধরে বিএনপির ক্রান্তিকালে নাজিম উদ্দিন আলম ছাড়া এই অঞ্চলের শ্রমজীবী মানুষের খোঁজ খবর কেউ নেয়নি। অথচ এখন পত্রপত্রিকায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতার অভাব নেই—তারা শুধু পোস্টার, ব্যানার আর ফেস্টুনে নেতা হয়ে উঠেছেন, কিন্তু কখনোই কর্মীদের পাশে ছিলেন না। চরফ্যাশনের মানুষ এখনো আশা করে, নাজিম উদ্দিন আলম বিএনপির মনোনয়ন নিয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন।”

সভায় ইউনিয়নের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ বাস্তবায়নের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচির প্রচারণায় নাজিম উদ্দিন আলমের পক্ষে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতা অ্যাডভোকেট সিদ্দিক মাতাব্বর।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

১০

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

১১

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

১২

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

১৩

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

১৪

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

১৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১৬

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১৭

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১৮

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

১৯

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

২০