ধামরাই প্রতিনিধি |
১৬ জানুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭৫ জন

জমি সংক্রান্ত বিরোধে ধামরাইয়ে একই পরিবারের ওপর হামলা, সাংবাদিক আহত

৬২২

ঢাকার ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের একাধিক সদস্যের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে একজন সাংবাদিকসহ অন্তত চারজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে গতকাল ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ধামরাই উপজেলার ০১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কায়েতপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম কায়েতপাড়ার মৃত মোশারফ হোসেনের স্ত্রী হাসিনা ইয়াসমিন ২০২৩ সালের নভেম্বরে তার চার মেয়ের মধ্যে প্রত্যেককে ১ দশমিক ৫ শতাংশ করে বসতভিটার জমি এবং ৫ ফুট প্রস্থবিশিষ্ট একটি রাস্তা সমানভাবে বণ্টন করে দেন।
পরবর্তীতে ২০২৫ সালের নভেম্বরে তার সেজ মেয়ে মাহমুদা আক্তার বণ্টনকৃত ১ দশমিক ৫ শতাংশ বসতভিটার জমির ওপর ঢালাই ছাদ ও ইটের দেয়ালসহ একটি ঘর নির্মাণ করেন। অভিযোগ রয়েছে, ওই ঘর ও বণ্টনকৃত রাস্তা নিয়ে বিরোধের জেরে ১৫ জানুয়ারি হাসিনা ইয়াসমিনের ছেলে হাবিব জোরপূর্বক চার মেয়ের বণ্টনকৃত ৫ ফুট প্রস্থের রাস্তায় ইটের দেয়াল নির্মাণ শুরু করেন।
এ সময় মাহমুদা আক্তার বাধা দিলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাবিব, ছালমা ও তাদের মা হাসিনা ইয়াসমিনের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল মাহমুদা আক্তার, তার স্বামী দুলাল হোসেন এবং তাদের দুই ছেলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার একপর্যায়ে মাহমুদা আক্তারের ঘর ভাঙচুর করা হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
হামলায় মাহমুদা আক্তারের বড় ছেলে, দৈনিক মুখপাত্র ও ক্রাইম বাংলা নিউজের ধামরাই প্রতিনিধি মোঃ মশিউরজ্জামান মুবিন গুরুতর আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগীরা আইনি আশ্রয় নিলে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BF-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7%E0%A7%87-%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%AE/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ডিসি প্রত্যাহার: প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি অন্য কোনো সমীকরণ?

পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

যশোরে বজ্রপাতে বিজিবি সদস্য সহ আহত ৪।

মণিরামপুরে মদীনাবাগ কারীমিয়া মাদ্রাসায় মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

শাসন শাসক নয় আপনাদের সেবক হতে চাই : আনোয়ার হোসেন জমিদার

সিংড়ায় দুর্ঘটনা ও বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারি অনুদান প্রদান

মণিরামপুর পৌর নির্বাচনে বিএনপির দুই নেতার সক্রিয় প্রস্তুতি, উন্নয়ন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

১০

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

১১

যশোরে বিজিবি র সফল অভিযান

১২

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

১৩

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

১৪

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

১৫

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

১৬

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

১৭

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১৮

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১৯

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

২০