নিজস্ব প্রতিবেদক
১৮ অগাস্ট ২০২৫, ৩:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩৮ জন

জামায়াত-এনসিপির ইন্ধনে প্রয়াত মওদুদ আহমদকে নিয়ে কটূক্তির অভিযোগ,বিএনপির সংবাদ সম্মেলন

৪৯৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদ, বিএনপির কেন্দ্রীয় সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম আবেদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট, কুরুচিপুর্ণ ও ষড়যন্ত্রমূলক বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরের দিকে উপজেলার বসুরহাট বাজারের নির্ঝর কনভেনশন হলে কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজন এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার, বসুহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন লিটন, সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন।

বক্তাগণ অভিযোগ করে বলেন, চরএলাহী ইউনিয়ন বিএনপি নেতা সাহাব উদ্দিনের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে জামায়াত থেকে বিএনপিতে আসা ফখরুল ইসলাম উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদদুদ আহমেদ ও বিএনপির কেন্দ্রীয় সহ পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম আবেদ’সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট, কুরুচিপূর্ণ ও ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন। তিনি জামায়াত ও এনসিপির নেতাদের ইন্ধনে এমন বক্তব্য দেন। কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপিকে ধ্বংস করে জামায়াত থেকে আসা ওই নেতা পুরনরায় জামায়াতে অথবা এনসিপিতে চলে যাবে।  

বক্তারা আরও বলেন, ফখরুল পরিকল্পিতভাবে সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দখল বাণিজ্যের অভিযোগ করেন। কিন্তু তিনি নিজেই ৫ আগস্টের পর ঢাকাতে দখল বাণিজ্য করে সব চেয়ে বেশি লাভবান হয়েছেন। জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের সামনে তিনি ৪শত কোটি টাকার জায়গা দখল করেন। গত ৫ আগস্টের আগে ফখরুল এসআলম গ্রুপের মালিকানাধীন পদ্মা লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান ছিলেন। আওয়ামী সরকারের পতনের পর তিনি জামায়াতের মালিকানাধীন ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান হন। তিনি এসআলম গ্রুপের ১২ হাজার কোটি টাকা তুরস্কে পাচার করেন। জেলা বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে ফখরুল পকেট বাণিজ্যের অভিযোগ করে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি ঘোষণা দেওয়ার আগেই তিনি জেলা বিএনপিকে ঘেরাও এবং ঝাড়ু মিছিল করার হুমকি দেন।

শেষে বক্তারা, উপজেলার চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন তোতা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে ওই ঘটনায় নিরপরাধের মুক্তির দাবি করেন।  একই সাথে অনুষ্ঠানে জামায়াত থেকে আসা বিএনপি নেতা ফখরুলের জেলা বিএনপিকে ঘেরাও করার হুমকি ও উপজেলার চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন তোতার ছেলেদের দলীয় নেতাকর্মীদের নির্যাতন ও দখল বাণিজ্যের  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

অভিযোগের বিষয়ে জানতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য ফখরুল ইসলামের মুঠোফোনে কল করা তিনি রিসিভ করেন নি।  

এ বিষয়ে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগির আলো বলেন, যারা রাজনীতি করে তারা সংবাদ সম্মেলন ডেকে এমন বক্তব্য দিতে পারে না। আমাদের যদি কোন দোষ ত্রুটি থাকে তাহলে দলীয় ফোরামে এই নিয়ে আলোচনা করা যেতে পারে।  

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A8%E0%A7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহন মমিন নেছা বালিকা মাদ্রাসার সুপারের বিরুদ্ধে টিউশন ফি আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ

নাটোরের সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ফয়সাল আহমদ

অনিয়ম ও দুর্ণীতির আখড়া লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ

কামড়ের পর মৃত সাপ নিয়েই হাসপাতালে, দেখে দ্রুত এন্টিভেনাম দিলেন চিকিৎসক

১০ দিন ধরে নিখোজ স্কুলছাত্রী

দিনাজপুর সীমান্তে নারীসহ ৪ বাংলাদেশিকে শূন্যরেখায় আটকে দিল বিজিবি, বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান

আশুলিয়ায় বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

মাদারীপুর সদর থানা থেকে পালানো আসামি ২৪ ঘন্টার ভিতরে কেরানীগঞ্জে থেকে গ্রেফতার

১০

কুষ্টিয়া সীমান্তে বিজিবির জোড়া অভিযান: ৯ লাখ ১৮ হাজার টাকার মাদক জব্দ

১১

ভুয়া কমিটি, জাল স্বাক্ষরে নিয়োগ বাণিজ্য! মণিরামপুরে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

১২

গণঅভ্যুত্থানে চাকরি হারিয়ে কৃষিতে নতুন স্বপ্ন, টানা বৃষ্টিতে মাটিতে মিশল সেই স্বপ্ন

১৩

তিস্তা প্রকল্প নিয়ে স্টান্টবাজির চেষ্টা: প্রতিমন্ত্রী

১৪

‎কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠান লে অফ বধিত ঘোষণা

১৫

পুলিশ হেফাজত থেকে নারী আসামির পালানোয় এসআই-কনস্টেবল প্রত্যাহার

১৬

আগৈলঝাড়ায় থানায় ভাংচুর পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে মহিলা সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

১৭

লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

১৮

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: লক্ষ্মীপুর থেকে এক আসামি গ্রেফতার, বাকিরা পলাতক

১৯

মণিরামপুরে সাড়ে চার মাসে ৪০ অপমৃত্যু, ৫ খুন, ১ ধর্ষণ মামলা-আইনশৃঙ্খলার পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ

২০