admin
২৭ মে ২০২৩, ৬:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০০ জন

ঠাকুরগাঁওয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা: এ জেড এম জাহিদ হোসেন

ফটোকার্ড ডাউনলোড করুন
155

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

আওয়ামী লীগ মানুষের মত প্রকাশে বিশ্বাস করে না, বিশ্বাস করে শুধু কর্তৃত্ববাদ। বিএনপির কর্মসূচি খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর কর্মসূচি নয়। বিএনপির কর্মসূচি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেয়ার বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা: এ জেড এম জাহিদ হোসেন।

এ সময় তিনি আরো বলেন বিদেশে আমাদের বন্ধু আছে, কোন প্রভু নেই। আওয়ামী লীগের প্রভু আছে তাই তারা বারবার বিদেশে দৌড়ায়। কিন্তু বিএনপি মনে করে সাধারণ মানুষই সকল ক্ষমতার উৎস। আওয়ামী লীগ এক সময় পালিয়ে যাবে আর জনগণই জয়যুক্ত হবে কারণ জনগণ সত্যের পথে আছে এবং থাকবে।

গতকাল শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজনে শহরের সাধারণ পাঠাগার মাঠে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি উচ্চ আদালতের নির্দেশে অধিনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী ও মিথ্যা মামলায় নির্বিচারে গ্রেফতার-পুলিশি হয়রানী, দ্রব্য মুল্যের লাগামহীন উর্ধ্বগতি ও বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নে দাবীতে জনসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বঙ্গবন্ধুর একটি বক্তব্যের তুলনা করে বলেন, শেখ মুজিবর রহমান বলেছিলো আমি ভিক্ষা করে নিয়ে আনি আর ডাকাতের দল সব চেটেপুটে খেয়ে ফেলে। সেই ৭২ সাল থেকেই এটাই তাদের অতীত। এ অতীতের উপরেই তারা এখনও চলছে।

জনসমাবেশে জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন জেলা বিএনপি সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, জেলা বিএনপি ভারপ্তাপ্ত সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ,সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ, যুবদলের সভাপতি মাহেবুল্লাহ আবু নুর, দফতর সম্পাদক মামুনুর রশীদ মামুন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা, পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম শরিফ, মহিলাদলের সভানেত্রী ও সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফোরাতুন নাহার প্যারিস প্রমুখ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

১০

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

১১

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

১২

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

১৩

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

১৪

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

১৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১৬

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১৭

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১৮

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

১৯

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

২০