ঢাকা ১১:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo স্বচ্ছতা ও সাশ্রয়ের দৃষ্টান্ত স্থাপন করে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পেলেন দুই ইউএনও Logo পঞ্চগড়ের বোদায় এসএসসি ও সমমানে মিশ্র ফল, ৪১ জিপিএ-৫ নিয়ে শীর্ষে সরকারি পাইলট মডেল স্কুল & কলেজ Logo লালমোহনে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের উদ্বোধন Logo লালমোহনে এসএসসির ফলাফলে শীর্ষে হা-মীম Logo লালমোহনে ৩ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন Logo মাতারবাড়ি মেগা প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী, রোপণ করলেন গাছের চারা Logo বাঁশখালীতে প্রধানমন্ত্রী, সমুদ্রপাড়ে জনসমুদ্র Logo তজুমদ্দিনে চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন Logo বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি Logo ২৯ বছর ধরে কমিটি নেই, অব্যবস্থাপনায় ধুঁকছে দক্ষিণ আইচা বাজার

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতারে স্বারকলিপি

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৮২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দৈনিক মানবকন্ঠের উপজেলা প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলা হামলাকারীদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করা সহ ৭ দফা দাবীতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের নিকট স্বারকলিপি দিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
পীরগঞ্জ প্রেসক্লাবের ব্যানারে দেওয়া স্বারকলিপিতে উল্লেখ করা হয়, গত বুধবার দুপুরে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তার এসবিএসি ব্যাংকের সামনে উপজেলা ছাত্রলীগের আয়োজনে কালো পতাকা মিছিলের ছবি তোলার সময় দৈনিক মানবকন্ঠের উপজেলা প্রতিনিধি লাতিফুর রহমান লিমনের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। সহকর্মীরা সহ স্থানীয়রা সাংবাদিক লিমনকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে গুরুতর অবস্থায় লিমন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পীরগঞ্জ থানার ওসি সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ আহত লিমনকে হাসপাতালে দেখতে যান এবং তার চিকিৎসার খোজ খরব নেন। কিন্তু এখন পর্যন্ত হামলাকারীদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে স্থানীয় সাংবাদিকরা ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। ৭২ ঘন্টার মধ্যে হামলাকারীদের চিহিৃত করে আইনের আওতায় আনার দাবী জানান সাংবাদিকরা। অন্যথায় সাংবাদিকরা বৃহত্তর আন্দোলন কর্মসূচী পালন করতে বাধ্য থাকবে। স্বারকলিপিতে উল্লেখ করা অন্যান্য দাবীগুলো হলো- সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক লিমনের চিকিৎসা খরচ রাষ্ট্রীয় ভাবে বহন করা, রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ সংবাদ পত্র তথা সাংবাদিকদের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত ও যখন তখন সাংবাদিকদের উপর হামলা-হত্যার হুমকি দেওয়া বন্ধ করা, স্বাধীন সাংবাদিকতায় বাধা কালো ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা এবং পীরগঞ্জে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে কার্যকর ভুমিকা পালন করা।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, এ ধরনের ঘটনা অনভিপ্রেত। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির বলেন, স্বারকলিপির দাবী সমূহ বাস্তবায়নের জন্য যথাযথ উদ্যোগ নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৩৪:০৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২ ১১২ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতারে স্বারকলিপি

আপডেট সময় : ১২:৩৪:০৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২