admin
২৩ জুলাই ২০২২, ৫:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৩ জন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক মহিলাকে মন্দিরে ডেকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে শ্লীলতাহানির অভিযোগ

[ppsp_buttons]

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জয়ন্তী রানী নামে এক গৃহবধূকে মন্দিরে ডেকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে।

আজ শুক্রবার সন্ধ্যায় পীরগঞ্জ পৌর শহরের মিত্রবাটি গ্রামে এই ঘটনাটি ঘটে। বর্তমানে সেই গৃহবধূ জয়ন্তী রানী রায় পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে একই দিনে সন্ধ্যায় নির্যাতনের শিকার গৃহবধূ জয়ন্তী রানী রায় পীরগঞ্জ থানায় ১৩’জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোহন চন্দ্র রায়ের স্ত্রী জয়ন্তী রায়কে শ্রী শ্রী জগন্নাথ ধাম রাধা গোবিন্দ হরিবাসর মন্দিরে কৌশলে ডেকে নিয়ে আসে রঘুনাথপুর গ্রামের লক্ষী রাম,মিত্রবাটি গ্রামের ভবেশ,সুকরু, আসিস চন্দ্র প্ৰল্লাত, সজীব,মহেশ চন্দ্র বাউ, সুবলসহ আরও ৮ হতে ১০ জন মানুষ মিথ্যা বিভিন্ন অপবাদ দিয়ে মারপিট করে শ্লীলতাহানির ঘটনা ঘটায়।

এ বিষয়ে জয়ন্তী রানী বলেন আমাকে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে মারপিট করেছে আমি এর সুষ্ঠ বিচার চাই।

এ বিষয়ে শ্রী শ্রী জগন্নাথ ধাম রাধা গোবিন্দ হরিবাসর মন্দিরের সভাপতি বিনত চন্দ্র সরকার বলেন,মন্দিরের ভিতরে ডেকে এনে যারা নির্যাতন ও শ্রীলতাহানী করেছে আমরা তাদের বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন,অভিযোগ দিয়েছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

১০

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

১১

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১২

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১৩

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১৪

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

১৫

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

১৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

১৭

লালমোহনে ধলীগৌর নগর আদ্-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে মাংস বিতরণ

১৮

ঢাকা ১৭ আসনের ভাষানটেক থানা বাসী’কে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা: ইসমাইল হোসেন পলাশ

১৯

১৫ নং ওয়ার্ড বাসী কে ঈদুল আযহার শুভেচ্ছা : গিয়াস উদ্দিন ফরাজি

২০