এক্সক্লুসিভ নিউজ

ঠাকুরগাঁও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা

  admin ২০ জুলাই ২০২৩ , ৯:১৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

২২৩

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২০জুলাই ) ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার
বিভিন্ন স্থানে ঐ প্রতিষ্ঠান সমূহকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।

জানা যায়, ঐ দিন ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার, ফুটানি টাউন বাজার পীরগঞ্জ,আবু জিহাদ বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ঐ দিন ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয় থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।

Facebook Comments Box