অনলাইন ডেস্ক
৮ নভেম্বর ২০২৫, ৯:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৭ জন

ঢাকায় একযোগে পুলিশের বড় মহড়া

৪৩১

রাজধানীর ১৪২টি গুরুত্বপূর্ণ স্পটে একযোগে বড় মহড়া দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সাত হাজার পুলিশ সদস্য এ মহড়াতে অংশ নেন। শনিবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত চলে এই মহড়া। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনার সামনের স্পটও মহড়ার অন্তর্ভুক্ত ছিল। এরমধ্যে অন্যতম প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা, বাংলাদেশ সচিবালয়, হাইকোর্ট, বঙ্গভবন, প্রধান উপদেষ্টার কার্যালয়সহ সব গুরুত্বপূর্ণ স্থাপনা।

পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই মহড়া অনুষ্ঠিত হয়েছে। এর আগে চলতি বছরের ৫ আগস্টের আগে সীমিত আকাড়ে মহড়া অনুষ্ঠিত হয়। এ নিয়ে দ্বিতীয়বারের মতো পুলিশের এমন মহড়া অনুষ্ঠিত হলো।

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান যুগান্তরকে বলেন, আমাদের নিয়মিত কার্যক্রমেরই অংশ হিসেবে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য কুইক রেসপন্স মহড়া করা হয়েছে। ডিএমপির অফিসারসহ বিভিন্ন পদমর্যাদার সাত হাজার পুলিশ সদস্য মহড়ায় অংশগ্রহণ করেন।

একাধিক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার রাতে রাজধানীর কাকরাইল গির্জায় ককটেল নিক্ষেপ, ধানমন্ডি শংকর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজধানীজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এরই অংশ হিসেবে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডিএমপির আটটি বিভাগের মধ্যে তেজগাঁও ১৬টি, রমনায় ৩৪টি স্পটে, মিরপুরে ১৪টি, মতিঝিলে ১৭টি, ওয়ারিতে ১৬টি, লালবাগে ১৫টি, গুলশানে ১৪টি, উত্তরায় ১৬টি স্পটে অর্থাৎ মোট ১৪২টি স্পটে পুলিশ মহড়া দিয়েছে।

ডিএমপির এক উপকমিশনার (ডিসি) জানান, পুলিশের মহড়াটি মূলত ফোর্স ও অফিসারদের এক্সিভিশন (প্রদর্শনী) টাইপের। যেমন- রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের নিয়ন্ত্রণমূলক কার্যক্রম পরিচালনা। যারা অপরাধ করতে চায়, অরাজকতা করতে চায়- তাদের বিরুদ্ধে এই মহড়া অনুষ্ঠিত হয়।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%8F%E0%A6%95%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%A1/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাসন শাসক নয় আপনাদের সেবক হতে চাই : আনোয়ার হোসেন জমিদার

সিংড়ায় দুর্ঘটনা ও বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারি অনুদান প্রদান

মণিরামপুর পৌর নির্বাচনে বিএনপির দুই নেতার সক্রিয় প্রস্তুতি, উন্নয়ন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

যশোরে বিজিবি র সফল অভিযান

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

১০

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

১১

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

১২

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১৩

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১৪

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

১৫

live

১৬

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

১৭

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

১৮

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

১৯

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

২০