admin
২৮ এপ্রিল ২০২৩, ৫:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৯ জন

তজুমদ্দিনে অতর্কিত হামলায় প্রাক্তন মেম্বারসহ ১৫ জন আহত।

[ppsp_buttons]

স্টাফ রিপোর্টার (ভোলা) ।।
ভোলার তজুমদ্দিনে বাড়ির চলাচলের পথ আটকানোকে কেন্দ্র করে সালিশের উপস্থিতিতে অতর্কিত হামলা করে প্রাক্তন মেম্বারসহ ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরতর আহত ৯ জনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত কামাল দর্জি জানান, চাঁদপুর ইউনিয়নের
কেয়ামূল্যাহ সাকিনের ৯ নং ওয়ার্ডের দর্জি বাড়ির জাকির ও তার পিতা খোরশেদ বাড়ির চলাচলের পথে বাঁশ ও জাল দিয়ে বেড়া দিয়ে পথ আটকায়। এঘটনা বাড়ির লোকেরা চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণের কাছে অভিযোগ করেন।
বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যয় পূর্বে নির্ধারিত সময় অনুযায়ী চেয়ারম্যান ঘটনাস্থলে আসার অপেক্ষা করছেন লোকজন। এসময় ওই ওয়ার্ডে মেম্বার মোখলেস ও একই বাড়ির প্রাক্তন মেম্বার হেলাল দর্জি ঘটনাস্থল দেখতে যায়। সুযোগ বুজে পূর্বথেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ জাকির ও বহিরাগত শাহ আলম শরীফের নেতৃত্বে সালিশ বৈঠক আহবানকারীদের উপর দা বটি ও লোহার রড নিয়ে অতর্কিত হামলা চালায়।
হামলায় রক্তাক্ত যখম হয়, সাবেক মেম্বার হেলাল দর্জি, কামাল দর্জি, সুমন দর্জি, নাজিম দর্জি, শরীফ, মিজান, রেজাউল, মোস্তাফিজসহ অন্তত ১৫ জন। এদের মধ্যে ৯ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ বলেন, এই ঘটনা তাকে জানানো হয়েছে। তিনি সন্ধ্যায় মীমাংসার জন্য তারিখ দিয়েছেন কিন্তু এর মধ্যে প্রতিপক্ষ গ্রুপ মারামারিতে জড়িয়ে পড়ে। কয়েকজন আহত হয় তাদেরকে হাসপাতালে ভর্তি করি এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য ওসিকে অবহিত করি।

ডাক্তার মোঃ রোমান মোল্লা জানান, মারামারির ঘটনা ১৫ জন চিকিৎসা নিয়েছে, ৯ জন হাসপাতালে ভর্তি আছেন। অধিকাংশের মাথায় জখম,হেলাল দর্জিসহ দুইজনে অবস্থা গুরতর।

থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মুরাদ জানান, মারামারির ঘটনা চেয়ারম্যানের মাধ্যমে অবহিত হয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

১০

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

১১

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১২

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১৩

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১৪

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

১৫

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

১৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

১৭

লালমোহনে ধলীগৌর নগর আদ্-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে মাংস বিতরণ

১৮

ঢাকা ১৭ আসনের ভাষানটেক থানা বাসী’কে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা: ইসমাইল হোসেন পলাশ

১৯

১৫ নং ওয়ার্ড বাসী কে ঈদুল আযহার শুভেচ্ছা : গিয়াস উদ্দিন ফরাজি

২০