তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ॥
১১ জানুয়ারী ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬৯ জন

তজুমদ্দিনে চরে কৃষকের উপর হামলা আহত-১৪

৫০০

ভোলার তজুমদ্দিনে বাসনভাঙ্গা চরে বসবাসরত কৃষকের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীদের হামলায় নারী-পুরুষসহ অন্তত ১৪ জন আহত হয়েছে। আহতদের ৩জনকে কোষ্টগার্ড ও পুলিশ উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় আহতদের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান। আহত ও হাসপাতাল সুত্রে জানা গেছে, মেঘনার বুকে জেগে উঠা বাসনভাঙ্গা চরে বসবাসরত কৃষকরা তাদের জমিতে আলু, মরিচ, রসুনসহ বিভিন্ন রবিশস্য রোপন করেন। ১১ জানুয়ারী বেলায় সাড়ে ১১টার দিকে চাঁচড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সবুজ তালুকদারের নেতৃত্বে একদল শসস্ত্র সন্ত্রাসী বাসনভাঙ্গা চরের গিয়ে কৃষকের ফসলের মধ্যে লাল পতাকা উঠিয়ে জমি দখলের চেষ্টা চালায়। এ সময় কৃষকরা বাঁধা দিলে সবুজ তালুকদারের নেতৃত্বে সাধারণ কৃষকের উপর অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় চরের নারী পুরুষসহ ১৪ জন আহত হয়েছে। সংবাদ পেয়ে কোষ্টগার্ড ও পুলিশ আহতদের মধ্যে ৩জনকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন, সবুজ মাঝি (৬৫), নিরব (৪৫), মো. রাসেল (১৫), শারমিন (৩০), সিরাজ (৪৫), মামুন (৪০), ফয়সাল (২৭), নরনবী (৪৫) ও জান্নাতসহ (২৮) অন্তত ১৪ আহত হয়। এদের মধ্যে সবুজ মাঝি, নিরব, মো. রাসেলকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের বেডে শুয়ে আহত নিরব জানান, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারের নির্দেশে সবুজ তালুকদারের নেতৃত্বে ৬০-৭০জন শসস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে চরে এসে লাল পতাকা দিয়ে আমাদের ফসলসহ জমি দখলের চেষ্টা চালায়। এ সময় তাদের বাঁধা দিলে আমাদের উপর সন্ত্রাসী হামলা চালায় তারা এতে আমিসহ ১৪ জন আহত হই। এঘটনায় আমরা আইনগত পদক্ষেপ নিবো। অভিযুক্ত সবুজ তালুকদারের ব্যবহৃত একাধিক নম্বরে বার বার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়। অন্য অভিযুক্ত ইব্রাহিম হাওলাদারের নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া যায়নি। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শরীফ হাওলাদার বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন। এ সংগঠনের কোন চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদকসেবীর স্থানে নেই। সবুজ তালুকদার যদি সাধারণ কৃষকের উপর হামলা করে থাকে অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। থানা পুলিশ জনান, হামলার ঘটনা শুনে পুলিশ আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%A4%E0%A6%9C%E0%A7%81%E0%A6%AE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%AA/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১০

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১১

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

১২

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

১৩

চৌগাছার পুড়াপাড়া বাজার সড়কে হাঁটুপানি, দুর্ভোগে সাধারণ মানুষ

১৪

অযত্ন-অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল ঐতিহ্যবাহী বড়ইবাড়ী হাট, চরম দুর্ভোগ

১৫

মনপুরায় আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ, সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ

১৬

তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৭

চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৮

‎গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী আসামী দেওয়াল টপকে পালিয়ে গেছে

১৯

তজুমদ্দিনের চরে ব্লকনেতার চাঁদাবাজি ও নারীকে পাওয়ার টিলারে আহতের অভিযোগে সংবাদ সম্মেলন

২০