admin
৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪০৯ জন

তজুমদ্দিন থেকে মনপুরা উপজেলায় নদী পথে পাচারকালে সরকারি সার জব্দ করেছে পুলিশ

ফটোকার্ড ডাউনলোড করুন
414

ভোলার তজুমদ্দিন থেকে মনপুরা উপজেলায় নদী পথে পাচারকালে ৫৫ বস্তা সরকারি টিএসপি সার জব্দ করেছে পুলিশ। স্থানীয় জনতা সার আটক করে পুলিশে খবর দিলে পাচারকারী পালিয়ে যায়। চোরাই চক্রে জড়িতদের রক্ষা করতে জোড় চেষ্টা চালাচ্ছেন স্থানীয় একটি গ্রুপ।

থানা ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে তজুমদ্দিন টু মনপুরা রুটের সি-ট্রাকে সার উঠানোর সময় সন্দেহ হলে স্থানীয়রা চ্যালেঞ্জ করে বাঁধা দেন। এসময় পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে থানা পুলিশ ও উপজেলা কৃষি অফিসার ঘটনাস্থলে গিয়ে কৃষি উন্নয়ন কর্পোরেশন এর ৫৫ বস্তা টিএসপি সার জব্দ করেন।

শশীগঞ্জ ঘাটের টোল আদায়কারী মোঃ নুরনবী জানান,সি-ট্রাক যোগে মনপুরা নেয়ার উদ্দেশ্যে সারগুলো ঘাটে রেখে নসিমন সহ চালক চলে যায়। ঘাট শ্রমিকরা সী-ট্রাকে উঠানোর সময় এলাকার কয়েকজন বাঁধা দেওয়ায় থানায় খবর দিলে পুলিশ এসে জব্দ করেন।

উপজেলা কৃষি অফিসার মোঃ ইব্রাহিম জানান, কোথায় থেকে কাহারা কিভাবে সারগুলো এনেছে, তাহা সুনির্দিষ্ট ভাবে এখনো সনাক্ত করা যায়নি। তবে তজুমদ্দিনের বিসিআইসি সার ডিলারের রেজিস্ট্রার ও কাগজপত্র যাচাই করা হইতেছে।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান বলেন, স্থানীয় জনতা কর্তৃক ধৃত ৫৫ বস্তা সার থানা হেফাজতে নেয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

১০

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

১১

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

১২

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

১৩

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

১৪

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

১৫

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

১৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১৭

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১৮

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১৯

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

২০