চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।
২১ জানুয়ারি ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯১ জন

দক্ষিণ আইচায় যৌথ বাহিনীর টহল, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কঠোর হুঁশিয়ারি?

ফটোকার্ড ডাউনলোড করুন
279

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনসাধারণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরের পর দক্ষিণ আইচা থানার আওতাধীন দক্ষিণ আইচা বাজার, নতুন বাজার ও বাবুর হাট এলাকায় দিনব্যাপী যৌথ টহল পরিচালনা করা হয়। টহলে নেতৃত্ব দেন, বাংলাদেশ নৌবাহিনী দক্ষিণ আইচা ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার রাফায়েত বিন ফেরদৌস ও দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির।

টহলকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাজারের ব্যবসায়ী, সাধারণ জনগণ ও পথচারীদের সঙ্গে কথা বলেন, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালান এবং নির্বাচনি সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

যৌথ বাহিনী জানান, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, ভীতি প্রদর্শন, হুমকি বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনমনে আতঙ্ক সৃষ্টিকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পাশাপাশি দোকানদার ও স্থানীয়দের সতর্ক করে বলা হয়েছে, কোনো সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।

যৌথ বাহিনীর উপস্থিতিতে এলাকায় কিছুটা টানটান পরিস্থিতি বিরাজ করলেও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা মাদক ব্যাবসা বরদাস্ত করা হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল ও অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের দাম বাড়ানোয় সরকারকে সাধুবাদ জানালো পেট্রোল পাম্প মালিক সমিতি

আগে ‘সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত, পরে আলোচনা: ইরান

লালমোহন হাফিজিয়া মাদ্রাসার নির্মানাধীন ভবনের কাজ বন্ধ করায় বিপাকে দুই শতাধিক শিক্ষার্থী

ডোমারে গবাদিপশুর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা অব্যাহত

চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ

মনপুরায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদেশে দক্ষিণ আইচা কলেজের গভর্নিং বডির কমিটি প্রকাশ।

লালমোহনে চালের ডিওতে সমঝোতা বাণিজ্য টনপ্রতি নূন্যতম ৫শ টাকা নেওয়ার অভিযোগ

অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সন্তানকে চিকিৎসার সহযোগিতার জন্য বাবার আকুতি

১০

চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা’ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

১১

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

১২

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত 

১৩

লালমোহনে মন্দিরের দান বাক্সের লক্ষাধিক টাকা চুরির অভিযোগ

১৪

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

১৫

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬

দক্ষিণ আইচায় নিঃসন্তান বিধবার জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৭

লালমোহনে স্বামীর স্ট্রোকের খবর শুনে স্ত্রীর মৃত্যু \ স্বামী মেডিকেলে

১৮

সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস

১৯

চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

২০