‎চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি।।
১৩ জানুয়ারি ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬৬ জন

‎দক্ষিণ আইচা প্রেসক্লাবের কমিটি গঠন,সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক আবু তাহের মাস্টার

ফটোকার্ড ডাউনলোড করুন
386

‎আগামী এক বছরের জন্য ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা প্রেসক্লাবের ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

‎রবিবার(১১ জানুয়ারী) রাত ৯ টার দিকে দক্ষিণ আইচা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।

‎নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন উপকূল নিউজের প্রতিনিধি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক হিসেবে ভোরের চিত্রের প্রতিনিধি মো আবু তাহের মাস্টার, সিনিয়র সহ-সভাপতি হিসেবে সাপ্তাহিক অপরাধ বিচিত্রার প্রতিনিধি জসিম পাটোয়ারী, সহ-সভাপতি হিসেবে আমার সংবাদ প্রতিনিধি মো.সেলিম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নন্দিত টিভির প্রতিনিধি মো. আনিচুর রহমান এবং প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি মো.হাসান লিটন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক শিরোমণি পত্রিকার প্রতিনিধি মো. জুলফিকার আলী, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আলোকিত সকাল প্রতিনিধি মো. সামছুদ্দিন খোকন।

‎কমিটির অন্যান্য পদে কোষাধ্যক্ষ হিসেবে দেশ প্রবাহের প্রতিনিধি মো.জোবায়ের খাঁন, দপ্তর সম্পাদক হিসেবে ক্রাইম বাংলা প্রতিনিধি আঃ রহিম, প্রচার সম্পাদক হিসেবে বাংলা ৫২-এর প্রতিনিধি মো.মোসলেহ উদ্দিন রবিন দায়িত্ব পালন করবেন।

‎এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন পূর্বাপারের নির্বাহী সম্পাদক মো. ইয়াছিন মোহাম্মদ, সময়ের চিত্রের সম্পাদক মো.এ আর মামুন, নতুন সময় টেলিভিশন প্রতিনিধি আদিত্য জাহিদ এবং অগ্নি শিখার মো.মনির ফরাজী। সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সময়ের চিত্রের প্রতিনিধি এ আর মমিন এবং বাংলাদেশ মিডিয়ার মো. আলাউদ্দিন মাস্টার।

‎সভায় বক্তারা বলেন, পেশাদার সাংবাদিকতা চর্চা, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় দক্ষিণ আইচা প্রেসক্লাব অগ্রণী ভূমিকা রাখবে। নবনির্বাচিত কমিটি ঐক্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

‎এদিকে নবগঠিত এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের বিশিষ্টজনরা। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে দক্ষিণ আইচা প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা ও সমাজের সত্য তুলে ধরার ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

১০

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

১১

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

১২

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

১৩

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

১৪

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

১৫

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

১৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১৭

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১৮

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১৯

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

২০