ঢাকা ০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo বাঘাইছড়িতে ৪২ পরিবারের জন্য সৌরশক্তি চালিত নিরাপদ পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ Logo সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo “মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে

ক্রাইম বাংলা ডেস্ক:
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫৫১

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৮টি জেলার ওপর দিয়ে আজ দুপুর ১টার আগেই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

রোবাবর (২৯ জুন) সকালের আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। নদীপথে চলাচলকারী ছোট নৌযানগুলোকে সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে, কারণ তাৎক্ষণিক ঝড়ো হাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদফতর রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার যে পূর্বাভাস দিয়েছে, তাতে বলা হয়েছে— সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ এসব এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে, যা স্থানীয়ভাবে জলাবদ্ধতা সৃষ্টি করতে পারে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় এলাকার আকাশ সকালের পর থেকেই মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে ঝড়ো হাওয়ার তীব্রতা বাড়তে পারে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের ওপর একটি সক্রিয় মৌসুমি চাপ রয়েছে, যার প্রভাবেই উপকূলীয় ও আশপাশের জেলাগুলোতে ঝড়ো হাওয়া ও বৃষ্টির প্রবণতা দেখা দিচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, এই বৃষ্টিপাতের ধারা শুধু আজ নয়, সারা সপ্তাহজুড়েই থাকতে পারে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৪২:১৭ পূর্বাহ্ণ, রবিবার, ২৯ জুন ২০২৫ ৩৩২ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে

আপডেট সময় : ১১:৪২:১৭ পূর্বাহ্ণ, রবিবার, ২৯ জুন ২০২৫