admin
১৮ এপ্রিল ২০২৩, ২:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২২ জন

দেশের উন্নয়ন অগ্রগতি মানুষের কল্যাণে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে – এমপি শাওন

ফটোকার্ড ডাউনলোড করুন
221

আরশাদ মামুন লালমোহন।
লালমোহনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। লালমোহন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন প্রায় ২ হাজার হতদরিদ্রদের মধ্যে এই উপহার বিতরণ করেন। মঙ্গলবার সকালে উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এমপি শাওন বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উপযাপন করার জন্য আমি আমার নির্বাচনি এলাকায় আসছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঈদ আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এলাকার মানুষের জন্য এই উপহার নিয়ে এসেছি।
এমপি শাওন আরো বলেন, ২০৪১ সালের মধ্যে আমাদেরকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। আওয়ামীলীগ সরকার সবসময় মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। এইজন্যই আওয়ামীলীগ সরকারকে বারবার দরকার।
লালমোহন পৌরসভা আওয়ামীলীগ, পৌরসভা মহিলালীগ, পৌরসভা যুব মহিলালীগের আয়োজনে এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি দিদারুল ইসলাম অরুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন, পৌরসভা আওয়ামীলেিগর যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার, আনম শাহজামাল দুলাল, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, পৌরসভা মহিলালীগের সভাপতি সালমা জাহান বুলু, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, পৌরসভা যুবমহিলালীগের সভাপতি পারভীন আক্তার, সাধারণ সম্পাদক ইয়াছমিনসহ আরো অনেকে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

১০

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

১১

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

১২

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

১৩

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

১৪

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

১৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১৬

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১৭

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১৮

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

১৯

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

২০