admin
৩ নভেম্বর ২০২৫, ৫:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৯ জন

নয়নের মানহানি, এনসিপি নেতা নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলা

ফটোকার্ড ডাউনলোড করুন
209

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে মানহানিকর বক্তব্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মুকিতুজ্জামান এ মামলাটির আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবিকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মেহেদী হাসান জুয়েল।

এজাহারে বলা হয়েছে, গত ১১ নভেম্বর রাত ৬টা ২২ মিনিটের দিকে রাজধানীর বিএমএ মিলনায়তনে শহীদ শামসুল আলম সভাকক্ষে বিএনপি ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে উদ্দেশ্য করে আসামি নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, জুলাই সনদ নিয়ে একটি বড়দল গুণ্ডামি করছে। ঢাকা মহানগরের একজন নেতা আছে নয়ন ও একা যে পরিমাণ চাঁদাবাজি করেছে এবং দুর্নীতি করেছে এ টাকা দিয়েও বাংলাদেশে একটা গণভোট সম্ভব। আমরা ওনাদের এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি। ওনাদের মাথা ক্লিন হয় নাই। বডিও ক্লিন হয় নাই। এখন আমার মনে হয় ওনাদের বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে। আসামির এ বক্তব্য বিভিন্ন টিভি ও পত্রিকার ফেসবুক অনলাইন ও ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছে। আসামির দেওয়া মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্যের মাধ্যমে বিএনপি ও রবিউল ইসলাম নয়নের সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

মামলায় বলা হয়, রবিউল ইসলাম নয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন যুবদল ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমের সামনে কুৎসা রটনা, মিথ্যা তথ্য উপস্থাপন এবং মানহানিকর বক্তব্য প্রকাশ করায় রবিউল ইসলাম নয়ন তথা বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তথা গোটা যুবসমাজের সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। বাদী একজন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হওয়ায় তারও মারাত্মকভাবে সম্মানহানী ঘটেছে।

মামলায় আরও বলা হয়, আসামি (নাসীরুদ্দিন) একজন আইন অমান্যকারী, কুৎসা রটনাকারী। পতিত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর এই আসামি আন্দোলনের নেতৃত্বদানকারী দল বিএনপি ও বিএনপির নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ন ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে ইচ্ছাকৃত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, তথ্য বিভ্রান্তিকর ও মানহানিকর অপপ্রচারে লিপ্ত রয়েছেন।

এরআগে নাসীরুদ্দিন পাটোয়ারীর এ বক্তব্যে প্রতিবাদ জানিয়ে যুবদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়েছে। গত শনিবার যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়। এছাড়া এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে নয়ন বলেন, খুব শিগগিরই আমি তার (নাসীরুদ্দিন পাটওয়ারী) বিরুদ্ধে মামলা করব।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

১০

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

১১

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

১২

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

১৩

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

১৪

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

১৫

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

১৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১৭

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১৮

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১৯

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

২০