ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা। Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ Logo পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক Logo সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) Logo হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

নির্বাচনী শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৪৬

মোঃ রুবেল খান মোংলা বাগেরহাট।
বাগেরহাট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ইদ্রিস আলী ইজারদার (ঈগল) বিরুদ্ধে নির্বাচনী শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় মোংলা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে নিজ স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ইব্রাহীম হোসেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

লিখিত বক্তব্য তিনি বলেন, ১৯৯১ সাল থেকে টানা ৩২ (বত্রিশ) বছর ধরে মোংলা রামপালের আপামর জনগণের ভোটে নির্বাচিত হয়ে মহান জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করে আসছেন বর্তমান খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও তার সহমর্ধিনী পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজনের ফলে পর পর ০৭ (সাত) বার সফল এই রাজনীতিক দম্পতি নৌকা প্রতীক পেয়ে এ জনপদে নির্বাচিত হয়ে আসছেন।

তাদের প্রতিনিধিত্বের আমলে এই এলাকার ঘের দখল, চাঁদাবাজী, সন্ত্রাসী, জমি দখল, বন্দর চোরাকারবারী প্রতিরোধ, লুটপাট বন্ধ সহ সুন্দরবন ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। তাদের কঠোর অবস্থানের কারনে দলের অভ্যন্তরের কতিপয় সুযোগ সন্ধানী ব্যক্তির অপকর্মে ভাটা পড়ে। সেই কতিপয় ব্যক্তিরাই এখন নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নিয়ে ঈগল প্রতীকের পক্ষ নিয়ে নৌকার কর্মীদের উপর হামলা, হেনস্থা, হুমকি-ধামকি, প্রচারনায় বাঁধা, পোষ্টার লিফলেট ছেঁড়া সহ নির্বাচনী শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে।

আমরা যারা নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে আছি তাদেরকে নিয়েও ঈগল প্রতীকের নেতা কর্মীরা নানারকম সমালোচনা ভয়ভীতি, হুমকি ধামকি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। যা অনুষ্ঠিত সুষ্ঠ নির্বাচনে কোনভাবেই কাম্য নয়। ঈগল প্রতীকের কর্মিরা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।

প্রতীক বরাদ্দের পর থেকেই ঈগলের প্রার্থীরা নৌকার সমর্থকদের দেখামাত্রই উস্কানিমূলক শ্লোগান দিয়ে আসছে। এখন শুরু করেছেন রক্তের খেলা, একের পর এক আমাদের কর্মীদের উপর বর্বরোচিত হামলা চালিয়ে জখম করছেন, খুন করার হুমকি দিচ্ছেন। নৌকার প্রচারণা থেকে সরে ঈগলের হয়ে কাজ করার জন্য হুমকি দিচ্ছেন, নতুবা এলাকায় থাকা যাবেনা বলে প্রতিনিয়ত শাসাচ্ছেন। নির্বাচন বানচাল ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টির জন্য তারা নানা মঞ্চসহ বিভিন্ন প্রোগ্রামে অস্ত্রের শোডাউন/প্রদর্শন করছেন, যা সন্ত্রাসী কার্যকলাপ ও নির্বাচন বিধি লঙ্ঘন।

গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে মোংলা পৌর শহরের ০৬ নং ওয়ার্ডের দিগন্ত প্রকল্প স্কুলের সামনে শেখ সাদী বাদল ও পৌর শহরের কাঁচা বাজারে নাসির খার উপর হামলা চালায় ঈগলের কর্মীরা। শেখ সাদী বাদল মটর সাইকেলে সে একা ছিল, তখন তার আশেপাশে কিছু সংখ্যক পুরুষ লোক দেখা গিয়েছে। কিন্তু সেখানে কোন মহিলাই ছিলনা।
পরবর্তীতে প্রতিপক্ষ ঈগল প্রতীকের কর্মীরা তাকে ঘিরে অপপ্রচার চালান যে, শেখ সাদী বাদলের আশেপাশে তখন মহিলারা ছিল।

শেখ সাদী বাদলের উপর নৃশংস হামলার সময় ঈগলের প্রতীকের প্রার্থী নিজেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি বিষয়টি সমাধান না করে তার নেতা কর্মীদের উস্কে দিয়ে পরিস্থিতি অবনতির চেষ্টা করেন এবং শেখ সাদী বাদলকে হেনস্তার জন্য কথিত সাজানো নারীদের দিয়ে মিথ্যা নাটক সাজায়। এরপর একই দিন সন্ধ্যায় মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাটাখালীর চায়না মার্কেটে ঈগল প্রতীকের কর্মীদের ফের হামলায় নৌকা প্রতীকের কর্মী ইলিয়াছ হাওলাদার (৩৮), দুলাল জোমাদ্দার (৩৪), মনিরুল খাঁন (৩৬) ও আলতাফ হাওলাদার (৪০) আহত হন।

এছাড়া বিভিন্ন জায়গায় নৌকা প্রতীকের প্রচারনায় বাঁধা ও ঈগল প্রতীকের নির্বাচনী সভা থেকে ০৭ (সাত) তারিখের পর নৌকা কর্মী ও সাধারণ ভোটারদের এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে। এতে সাধারন ভোটাররা ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে জনমনে নানা সংশয় সৃষ্টি হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আ’লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান, সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, পৌর আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শেখ আ: সালাম, সুন্দরবন ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শেখ কবির উদ্দিন সহ প্রমুখ।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:১১:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ ২২৭ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

নির্বাচনী শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ

আপডেট সময় : ০৭:১১:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩