admin
৯ এপ্রিল ২০২৩, ১০:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৭ জন

নোয়াখালীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

ফটোকার্ড ডাউনলোড করুন
77

নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীতে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (৯ এপ্রিল) সকালে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, এর আগে গতকাল শনিবার দুপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রহমত উল্যাহ রনিকে চাটখিল উপজেলার হালিমা দীঘির পাড় থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রহমত উল্যা রনি (২২) সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের উলুপাড়া গাছী বাড়িরসামসুদ্দিনের ছেলে।

র‌্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী লে.কমান্ডার মাহমুদুল হাসানা জানান, ২০১৭ সালের ১ আগস্ট নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে মুতাফফরগঞ্জে একটি ডোবা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করে পুলিশ।

পরে পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে এবং মামলার রহস্য উন্মোচন করে তদন্ত শেষে গত বছরের ৬ এপ্রিল কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাসরিন জাহান হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত পাঁচ জনকে ফাঁসির দণ্ডাদেশ প্রদান করেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলার হালিমা দীঘির পাড় থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রহমত উল্যা রনিকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, হত্যা মামলায় প্রথম আসামি লিপি আক্তারের সাথে আকবর হোসেন বাবুলের সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে অন্যান্য আসামিদের সাথে অর্থের প্রলোভনে পরিকল্পনা অনুসারে আকবর হোসেন বাবুলকে অপহরণ করে নিয়ে হত্যা করে ডোবায় ফেলে দেয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

লালমোহন পৌরসভার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

লালমোহনে ১ কেজি গাঁজাসহ যুবক আটক

রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

লালমোহনে ‘‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ‘‘ সেচ্ছাসেবী সংগঠন’র “শান্তির প্রতিধ্বনি”২০২৬ অনুষ্ঠিত

ভিটেবাড়ি বিক্রি, এখন সন্তানদের নিয়ে অন্যের বারান্দায় রাজিয়া বেগমের মানবেতর জীবন

ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল

তদবির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে : মির্জা ফখরুল

লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

চরফ্যাশনে ভেসে আসা জাহাজ নিয়ে চাঞ্চল্য স্থানীয়দের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা,প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

১০

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

১১

লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

১২

লংগদুতে এলজিইডি’র ড্রেন নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারে স্থানীয়দের অভিযোগ।

১৩

অর্ধসমাপ্ত ব্রিজে থমকে আছে দুরছড়ি বাজারের বাণিজ্য, চরম দুর্ভোগে ব্যবসায়ী ও সাধারণ মানুষ

১৪

মনপুরায় ফেসবুকে ‘ডাকাতের তালিকা’ তৈরী পোস্টকে কেন্দ্র করে হামলা: গুরুতর আহত ৩

১৫

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে লালমোহনে র‍্যালি ও আলোচনা সভা

১৬

চরফ্যাশনে ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কার্যক্রমের উদ্বোধন

১৭

ইরানি মিসাইলে আরবদের ঘুম হারাম, অনিশ্চিত পথে বিশ্ব

১৮

জ্বালানি তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ হাজার টাকা জরিমানা

১৯

লালমোহন ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০