নিজস্ব প্রতিবেদক
২৪ জুন ২০২৫, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৩ জন

নোয়াখালীতে ১১ মাদকসেবীর কারাদণ্ড

২৫৫

নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় মাদক সেবন ও বিক্রির অপরাধে ১১ জনকে নগদ ৫৫০ টাকা অর্থদণ্ডসহ বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ।  এর আগে, গত রোববার দিনব্যাপী মাদকবিরোধী টাস্কফোর্স সদর উপজেলার সোনাপুর বাসস্ট্যান্ড এলাকা এবং বেগমগঞ্জের আনন্দ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার মো.হাসান (৩২) আমজাদ হোসেন (৩০) বেগমগঞ্জের আবুল কালাম (৩৫) মো.হেলাল হোসেন (৩২) মো.মনির হোসেন (৩৫) মো.ইয়াছিন (৩১) মো.গিয়াস (২৯) মো.স্বপন (২৫) লক্ষীপুরের মিহির শাহা (৪৫) মো.সজিব (২৪)ও চাঁদপুরের মো.পারভেজ (৩১)।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গত রোববার দিনব্যাপী সদর উপজেলার সোনাপুর বাসস্ট্যান্ড এলাকা এবং বেগমগঞ্জের আনন্দ বাসস্ট্যান্ডের এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খান এবং নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আরিফুর রহমান। অভিযানে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনকালে ২ কেজি ৬শত গ্রাম গাঁজা ও ৪ লিটার চোলাইমদসহ ১১জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ঘটনাস্থলেই ৪জনকে ৭দিন করে ৭জন ৩দিন করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৫৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন একদল আনসার ব্যাটেলিয়ন।   

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ আরও বলেন, গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেয়া হয়। পরে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।  

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A7%A7%E0%A7%A7-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%95%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A7%80%E0%A6%B0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

যশোরে বিজিবি র সফল অভিযান

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১০

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১১

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

১২

live

১৩

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

১৪

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

১৫

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

১৬

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

১৭

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

১৮

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

১৯

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

২০