admin
৮ আগস্ট ২০২২, ৬:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪০ জন

পটুয়াখালীর দুমকিতে যৌতুকের দাবীতে ইটের আঘতে গৃহবধূকে জখম!

ফটোকার্ড ডাউনলোড করুন
195

পটুয়াখালীর দুমকিতে যৌতুকের দাবীতে মোসাঃ লিজা(২৮) নামের গৃহবধূকে ইটের আঘাতে জখম করছে পাষন্ড স্বামী।

আহত লিজ পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অভিযুক্ত স্বামী মোঃ রাসেল শিকদার উপজেলার আঠারগাছিয়া গ্রামের আব্দুর রব শিকদারের ছেলে। আর লিজা বেগম পটুয়াখালী সদর উপজেলার বদরপুরের তাজেম হাওলাদারের মেয়ে। তাদের ঘরে রাইসা আক্তার (৫) ও রাহিমা আক্তার (৩) নামে দুটি মেয়ে শিশু আছে।

এ বিষয়ে দুমকী থানায় লিজার খালা তাছলিমা বেগম (৩০) বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ বছর পূর্বে ইসলামি শরীয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক লোভী রাসেল ব্যবসা করার কথা বলে লিজার কাছে ৫ লক্ষ টাকা দাবী করে আসছিল। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে লিজাকে বিভিন্ন ভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। বিষয়টি নিয়ে উভয় পক্ষের গণ্যমান্য ব্যাক্তিবর্গের সমন্বয়ে মীমাংসা করেও ব্যর্থ হয়।

অভিযোগে আরো বলা হয়, শনিবার (৬ আগস্ট) এলাকার কিছু লোকের কু-পরামর্শে লিজার কাছে আবারো ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করে। যৌতুকের টাকা লিজা বাবার বাড়ি থেকে এনে দিতে অপারগতা প্রকাশ করায় আতিকুল সিকদার (৪০), সাহিদা বেগম(৫৫), রব সিকদার(৬৫) ও খলিল সিকদার (৬০) এর সহযোগিতায় পাষন্ড স্বামী মোঃ রাসেল সিকদার লিজাকে ইট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত ও জখম করে।

ঘটনার সত্যতা স্বীকার করে রাসেল শিকদারের বাবা বলেন , আসলেই আমার ছেলে কাজটি অমানবিক করেছে। স্বামী-স্ত্রী কথা-কাটাকাটির দ্বন্দ্বের ফলে এতদূর হয়েছে।

এ বিষয়ে দুমকী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

১০

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

১১

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

১২

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

১৩

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

১৪

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

১৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১৬

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১৭

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১৮

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

১৯

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

২০