নিজস্ব প্রতিবেদক :
৬ জুলাই ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৬ জন

প্রেস ক্লাব যশোরে প্রতিশ্রুত দুটি এসি উপহার দিলেন যশোর-২ আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ

৭৮

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ প্রেসক্লাব যশোরে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) উপহার দিয়েছেন। সোমবার (৬জুলাই) সকালে প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এসি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা শিক্ষা কল্যাণ সম্পাদক আবুল হাশেম রেজা, জয়নাল আবেদীনসহ দলের স্থানীয় নেতৃবৃন্দ।

প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, সহ-সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক এস এইচ এম জাহিদুল কবীর মিল্টন, যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ, কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন, দপ্তর সম্পাদক আব্দুল কাদের, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম এবং কার্যনির্বাহী সদস্য শহিদ জয়, হাবিবুর রহমান মিলন, সফিক সায়ীদ, সাইফুর রহমান সাইফ, শিকদার খালিদ, আব্দুল ওয়াহাব মুকুলসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরা যেমন তাঁদের দায়িত্ব, তেমনি উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কাজেরও বস্তুনিষ্ঠ মূল্যায়ন প্রত্যাশিত। তিনি বলেন, সংবাদকর্মীরা নিরপেক্ষভাবে কাজ করলে জনগণ যেমন উপকৃত হবে, তেমনি জনপ্রতিনিধিদের জবাবদিহিতাও নিশ্চিত হবে।

নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, চৌগাছায় একটি আধুনিক হাসপাতাল করা হয়েছে। সেখানে শুধু স্থানীয় মানুষই নয়, উন্নত চিকিৎসাসেবার কারণে আশপাশের বিভিন্ন এলাকার রোগীরাও সেবা নিতে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

হাসপাতালের সেবার মান নিয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সরাসরি মানুষের মতামত নিন। প্রয়োজনে রোগী সেজে হাসপাতালে গিয়ে দেখুন সেবার বাস্তব চিত্র কী। কোথাও অনিয়ম বা দুর্বলতা থাকলে তা তুলে ধরুন। বিষয়টি আমি গুরুত্বসহকারে দেখবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার চেষ্টা করব।

তিনি আরও বলেন, নির্বাচনী এলাকার মানুষের কল্যাণে কাজ করাই তাঁর প্রধান লক্ষ্য। বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে তিনি অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে স্থানীয় জনগণ, সাংবাদিক ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন অসুস্থতাজনিত কারণে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন বলে তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন ।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি প্রেসক্লাবের উন্নয়নে সংসদ সদস্যের এ উদ্যোগের প্রশংসা করেন।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B8-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AC-%E0%A6%AF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B6/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১০

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১১

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

১২

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

১৩

চৌগাছার পুড়াপাড়া বাজার সড়কে হাঁটুপানি, দুর্ভোগে সাধারণ মানুষ

১৪

অযত্ন-অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল ঐতিহ্যবাহী বড়ইবাড়ী হাট, চরম দুর্ভোগ

১৫

মনপুরায় আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ, সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ

১৬

তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৭

চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৮

‎গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী আসামী দেওয়াল টপকে পালিয়ে গেছে

১৯

তজুমদ্দিনের চরে ব্লকনেতার চাঁদাবাজি ও নারীকে পাওয়ার টিলারে আহতের অভিযোগে সংবাদ সম্মেলন

২০