নিজস্ব প্রতিবেদক
১৭ জানুয়ারী ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩০৯ জন

ফুলবাড়ীতে ধু ধু বালু চরে ভুট্টার বাম্বার ফলনের সম্ভবনা

৪৪১

নবিউল ইসলাম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ভারতীয় সীমান্ত ঘেঁষা উপজেলা ফুলবাড়ী। উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৪টির গা ঘেঁষে বয়ে গেছে ধরলা নদী। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বয়ে চলার নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের কাছে ধরলা কখনো আশীর্বাদ কখনো বা অভিশাপ হিসেবে আভির্ভূত হয়। গত কয়েক বছর ধরে দফায় দফায় বন্যা আর ধরলার তীব্র ভাঙনে দূর্যোগ নেমে এসেছে মানুষের জীবন জীবিকায়। বন্যা ও নদী ভাঙন কবলিত এলাকার মানুষের কাছে ধরলা এখন অভিশাপ। বর্ষায় টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যায় প্রতি বছরই ক্ষয়ক্ষতির স্বীকার হতে হয় উপজেলার নাওডাঙ্গা, শিমুলবাড়ী, বড়ভিটা ও ভাঙ্গামোড় ইউনিয়নের হাজার হাজার বাসিন্দাদের। বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই দেখা দেয় নতুন দূর্যোগ। এবারে আগ্রাসী রূপে হানা দেয় ধরলার তীব্র ভাঙন। ধরলার তীব্র ভাঙনে ফসলি জমি এখন ধূ-ধূ বালুচর। জীবন জীবিকায় টিকে থাকতে বালুচরে চাষাবাদ করে ফসল ফলানোর সংগ্রামে নেমেছেন চরাঞ্চলের অনেক কৃষক। বালুচরেই তারা ভুট্টা চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন। উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম, নাওডাঙ্গা চরগোকমন্ডল ও ভাঙ্গামোড় ইউনিয়নের চরাঞ্চলে গিয়ে দেখা গেছে, কৃষকেরা নদীর বুকে বালুচরে ভুট্টা চাষাবাদ করছেন। বড়ভিটার কৃষক জালাল উদ্দিন বলেন, আমার সব ধানিজমি নদীর পেটে চলে গেছে। পানি শুকিয়ে যাওয়ার পর নদীতে চর পরেছে। আমার আর কোন জমি নাই এখন নিরুপায় হয়ে বালু জমিতে ভুট্টা আবাদ করছি। একই এলাকার রহমত আলী বলেন, আমার ১০ বিঘা জমির মধ্যে ৯ বিঘাই নদীতে বিলীন হয়েছে। এখন মাত্র ১ বিঘা জমি আছে। তা ও বালুচর। তাতেই বীজ সার কিনে ভুট্টা চাষাবাদ করছি। ভাঙ্গামোড় ইউনিয়নের রাঙ্গামাটি এলাকার কৃষক রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম জানান, বন্যার কারণে জমিতে বালু পড়েছে। সেই জমিতে ভুট্টা চাষাবাদ করছেন। জমিতে বীজ বপনের প্রায় ৩০ দিন হয়েছে। আপাতত ক্ষেতের অবস্থা ভালোই দেখা যাচ্ছে। উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন জানান, গত বছর ভুট্টার ভালো ফলন ও দাম পাওয়ায় এবারে ভুট্টা চাষাবাদে কৃষকদের আগ্রহ বেড়েছে। উপজেলায় প্রায় ২ হাজার হেক্টর জমিতে কৃষকেরা ভুট্টা বীজ বপন করেছেন। সব ধরনের পরামর্শ প্রদান করা হচ্ছে যাতে ভালো ফলন হয়।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%AB%E0%A7%81%E0%A6%B2%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A7%E0%A7%81-%E0%A6%A7%E0%A7%81-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81-%E0%A6%9A%E0%A6%B0%E0%A7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

যশোরে বিজিবি র সফল অভিযান

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১০

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১১

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

১২

live

১৩

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

১৪

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

১৫

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

১৬

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

১৭

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

১৮

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

১৯

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

২০