নবিউল ইসলাম, ফুলবাড়ী(কুড়িগ্রাম ) প্রতিনিধি :
১১ অক্টোবর ২০২৫, ৬:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭৭ জন

ফুলবাড়ীতে বারমাসিয়া নদীর তীরে ডিঙি নৌকা বাইচ প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

৬০৬

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মরহুম শামছুল পাগলার স্মৃতিস্মরণে সাতদিন ব্যাপী ঐতিহ্যবাহী ডিঙি নৌকা বাইচ প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকালে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি খাড়াপাড়া এলাকায় বারোমাসিয়া নদীতে সাতদিন ব্যাপী ডিঙ্গি নৌকা বাইচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা দেখতে নদীর দুই তীরে জড়ো হয় হাজার হাজার দর্শনার্থী। এসময় দর্শকদের মুহু মুহু করতালি এবং বাধভাঙ্গা উচ্ছাসে মুখরিত হয়ে উঠে বারমাসিয়া নদীর দুই তীর।
ডিঙি নৌকার ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম -২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো: সোহেল হোসনাইন কায়কোবাদ। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে ২৯ সেপ্টেম্বর খাড়াপাড়া তরুন যুব সমাজের উদ্যোগে মরহুম শামছুল পাগলার স্মৃতিস্মরণে সাতদিন ব্যাপী ডিঙি নৌকা বাইচের উদ্ধোধন করা হয় ।
ডিঙি নৌকা বাইচে প্রথম পুরুস্কার বিজয়ী হয়েছে বোয়াইলবাড়ী এলাকার একতা সৈনিক দল, দ্বিতীয় পুরস্কার বিজয়ী হয়েছে খাড়াপাড়া এলাকার খাজাবাবা নিজামুদ্দিন আওলিয়া দল, তৃতীয় পুরস্কার লাভ করেছে আনন্দ বাজার এলাকার দাদা-নাতি দল এট চতুর্থ পুরুস্কার অর্জন করেছে ওয়াপদা বাজার এলাকার আলোকিত ওয়াপদা বাজার দল।
প্রতিযোগিতা শেষে সন্ধ্যা ৬ টার দিকে অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয়ী বাইচালদের হাতে প্রথম পুরস্কার ১ টি বড় খাঁসি, দ্বিতীয় পুরুস্কার ১ টি ছোট খাঁসি, তৃতীয় পুরস্কার ১ টি বাটন মোবাইল ফোন ও চতুর্থ পুরুস্কার হিসাবে ১ টি দেয়াল ঘড়ি বিজয়ীদের হাতে তুলে দেন।

আয়োজক কমিটির অন্যতম সদস্য আমির হোসেন মুন্সি, দুলাল মিয়া জানান, মরহুম শামছুল পাগলার ১১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার স্মৃতি স্মরণে সাত ব্যাপী ডিঙি নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন করা হয়। আমাদের নিজ উদ্যোগে এ ডিঙি নৌকা বাইচ প্রতিযোগিতায় স্থানীয়সহ দূর-দূরান্ত থেকে আসা মোট ১২ ডিঙি নৌকা অংশ গ্রহন করে। ডিঙি নৌকা বাইচ এলাকায় প্রথমবার হওয়ায় দুর- দুরান্ত থেকে হাজার হাজার নারী-পুরুষ, শিশু -কিশোর প্রতিযোগিতা দেখতে আসে। দর্শকরা অত্যন্ত আনন্দ উচ্ছাসের মধ্য দিয়ে নৌকা বাইচ প্রতিযোগীতাটি উপভোগ করে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%AB%E0%A7%81%E0%A6%B2%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%A6/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

যশোরে বিজিবি র সফল অভিযান

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১০

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১১

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

১২

live

১৩

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

১৪

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

১৫

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

১৬

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

১৭

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

১৮

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

১৯

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

২০