admin
২৬ জুলাই ২০২২, ১২:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭১ জন

ফুলবাড়ীতে বন্যায় স্বপ্ন ভেঙ্গে গেছে পাট চাষীদের

ফটোকার্ড ডাউনলোড করুন
121

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত বছর পাট চাষের অনূকূল আবহাওয়া থাকায় ভালো ফলন পেয়েছিলেন চাষিরা। পাশাপাশি বাজারে পাটের ভালো দাম ও চাহিদা থাকায় খুশি ছিলেন চাষিরা। লাভবান হওয়ায় এবারেও পাট চাষাবাদে ঝুঁকেছেন উপজেলার অনেক কৃষক। কিন্তু এবারে বিধি বাম। গত বছর পাট চাষের অনূকূল আবহাওয়া থাকলেও এবারে তার উল্টো। জমিতে বীজ বপন করতেই টানা বৃষ্টিতে তলিয়ে অনেকের পাটক্ষেত নষ্ট হয়ে যায়। তারপরও ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে প্রাকৃতিক প্রতিকূলতাকে অগ্রাহ্য করেই চাষিরা আবারও জমিতে পাটবীজ বপন করেন। দফায় দফায় বৃষ্টির বাগড়াকে উপেক্ষা করে নিবিড় মমতায় পাট ক্ষেতের পরিচর্যা করতে থাকেন। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কৃষকের অক্লান্ত পরিশ্রমে দিনে দিনে সবুজে ছেয়ে যায় ক্ষেত। সবুজ পাটক্ষেতে দোল খায় কৃষকের সোনালি স্বপ্ন। সোনালি আঁশ খ্যাত পাট চাষাবাদ করে লাভবান হওয়ার আশায় বুক বাঁধেন চাষিরা। কিন্তু এবারে তাদের আশার পাতে ছাই। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে যায় ক্ষেত। পানি নেমে গেলেও পাটগাছে আঁশ না হতেই মরে গেছে ক্ষেতের ফসল। ভেঙ্গে গেছে কৃষকের সোনালি স্বপ্ন। সবুজ পাটক্ষেত হয়েছে বিবর্ণ। ফসল হারানোর শোকে এখন বিমর্ষ কৃষক।
লাভ নয় পাট চাষাবাদ করে এবছর লোকসান গুনতে হবে বলে জানিয়েছেন উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষক।

উপজেলার সদর ইউনিয়নের কৃষামত প্রাণকৃঞ্চ গ্রামের কৃষক আশরাফুল আলম বলেন, এবারে বৃষ্টির কারণে ক্ষেতে বেশি ঘাস হওয়ায় অধিক ব্যয় করে ক্ষেতের পরিচর্যা করতে হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবারে বেশি খরচ করেও বন্যার কারণে ফসল ঘরে তুলতে পারলাম না। ক্ষেতের পাট গাছ ক্ষেতেই মরে গেছে। পাট চাষাবাদ করে লাভবান হওয়া তো দুরের কথা এবারে সমুদয় টাকা লোকসান গুনতে হবে।

আরেক পাটচাষি আবু বকর সিদ্দিক বলেন, গত বছর পাট চাষাবাদ করে লাভবান হওয়ায় আমি এবার বীজ ও সার কিনে ২ বিঘা জমিতে পাট লাগিয়েছি। সব মিলিয়ে পাট চাষাবাদ করতে আমার প্রায় বিশ হাজার টাকা খরচ হয়েছে। বন্যায় ক্ষেত ডুবে সব শেষ।

বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম গ্রামের নজিব হোসেন বলেন, আমি দেড় বিঘা জমিতে পাট লাগিয়েছি। চাষাবাদে আমার প্রায় চৌদ্দ হাজার টাকা খরচ হয়েছে। পাটক্ষেত বানের পানিতে ডুবে পঁচে নষ্ট হয়ে গেছে। একই এলাকার
আজিজুল হক, বীরমুক্তিযোদ্ধা মহির উদ্দিন, সানাউল্লা মাস্টার, জোবেদ আলী, আব্দুল হক সহ কয়েকজন কৃষক বলেন, আমাদের এখানে প্রায় পঞ্চাশ বিঘা জমির পাটক্ষেত পুরোপুরি নষ্ট হয়ে গেছে।

পূর্ব ধনিরাম গ্রামের পাটচাষিদের জমিতে গিয়ে দেখা গেছে, পাট ক্ষেতের অপরিপক্ক পাট গাছ মরে কালো হয়ে গেছে। পাটচাষি এরশাদুল হক, মজিবর রহমান, ভূপতি ভূষণ ও জাইদুল হক বলেন, গতবছর পাটচাষ করে ভালো ফলন ও দাম পাওয়ায় এবারেও পাট চাষাবাদ করেছি। এবারে পাট কাটার আগেই ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে। আমাদের পরিশ্রম ও অর্থ এবারে বৃথা হয়ে গেল। এমন লোকসানে এর আগে আমরা কখনো পড়িনি। ক্ষতি পুষিয়ে নিতে আমরা সরকারি সহায়তা চাই।

উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন বলেন, উপজেলায় এবারে ৫৩০ হেক্টর জমিতে পাট চাষাবাদ হয়েছে। টানা বৃষ্টি ও বন্যার কারণে ৬০ হেক্টর জমির পাটক্ষেত সহ আউশ ও শাক সবজি ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে। বন্যায় উপজেলার ৬ ইউনিয়নের ৩ হাজার ৬’শ ৭২ জন কৃৃৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সহায়তার জন্য ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রনয়ণ করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে চালের ডিওতে সমঝোতা বাণিজ্য টনপ্রতি নূন্যতম ৫শ টাকা নেওয়ার অভিযোগ

অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সন্তানকে চিকিৎসার সহযোগিতার জন্য বাবার আকুতি

চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা’ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত 

লালমোহনে মন্দিরের দান বাক্সের লক্ষাধিক টাকা চুরির অভিযোগ

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দক্ষিণ আইচায় নিঃসন্তান বিধবার জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১০

লালমোহনে স্বামীর স্ট্রোকের খবর শুনে স্ত্রীর মৃত্যু \ স্বামী মেডিকেলে

১১

সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস

১২

চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

১৩

নাটোরে টিফিনের সময় বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর

১৪

লক্ষ্মীপুরে জমি বিরোধে সংঘর্ষ: তিনজন আহত, মামলা প্রক্রিয়াধীন

১৫

ইরানের বিরুদ্ধে হারার পথে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: গবেষণা

১৬

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

১৭

স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর

১৮

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ওসি তৌহিদুর আনোয়ার, বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯

চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা

২০