নিজস্ব প্রতিবেদক
১০ জানুয়ারি ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬১ জন

বনশ্রীতে দশম শ্রেণির শিক্ষার্থীকে গলা কেটে হত্যা

ফটোকার্ড ডাউনলোড করুন
249

রাজধানীর বনশ্রী এলাকায় ফাতেমা আক্তার লিলি (১৭) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টার পর থেকে বিকেল সাড়ে তিনটার মধ্যে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কে অবস্থিত ‘প্রীতম বিলায়’ নামের একটি ভবনে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত লিলি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, লিলির বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই থানার বামৈন গ্রামে। তার বাবা সজীব মিয়া। পরিবার বনশ্রীতে ভাড়া বাসা ভাড়া নিয়ে থাকছিল।

নিহতের বড় বোন শোভা জানিয়েছেন, পরিবারের বাবা-মা জমিজমা সংক্রান্ত কাজের জন্য বুধবার (৭ জানুয়ারি) গ্রামে গেছেন। তাদের হোটেলের কর্মচারী মিলন বৃহস্পতিবার রাত ১১টার দিকে খাবার নিতে বাসায় আসে, তখন লিলির সঙ্গে তার কিছুটা অসন্তোষজনক ঘটনা ঘটে।

শোভা জানান, আজ দুপুরে জিম থেকে ফিরে দেখি ঘরের দরজা খোলা ও ভেতরের সবকিছু এলোমেলো। বোনকে একটি পাতিলের নিচে কুঁকড়ানো অবস্থায় পাওয়া যায়। প্রথমে ভাবলাম মাথায় আঘাত পেয়েছে, পরে হিজাব খুলে দেখি গলায় রশি প্যাঁচানো এবং গলা বঁটি দিয়ে কাটা।

শোভা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের সময় বাড়ির মালিক বা অন্য কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। পরে এক বন্ধুর সহায়তায় রিকশায় করে লিলিকে ফরাজী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, বিকেলের দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ফরাজী হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে গিয়ে দেখি লিলির গলা কাটা। হত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে।

স্থানীয়রা বলছেন, লিলির পরিবার ও আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে চালের ডিওতে সমঝোতা বাণিজ্য টনপ্রতি নূন্যতম ৫শ টাকা নেওয়ার অভিযোগ

অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সন্তানকে চিকিৎসার সহযোগিতার জন্য বাবার আকুতি

চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা’ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত 

লালমোহনে মন্দিরের দান বাক্সের লক্ষাধিক টাকা চুরির অভিযোগ

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দক্ষিণ আইচায় নিঃসন্তান বিধবার জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১০

লালমোহনে স্বামীর স্ট্রোকের খবর শুনে স্ত্রীর মৃত্যু \ স্বামী মেডিকেলে

১১

সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস

১২

চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

১৩

নাটোরে টিফিনের সময় বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর

১৪

লক্ষ্মীপুরে জমি বিরোধে সংঘর্ষ: তিনজন আহত, মামলা প্রক্রিয়াধীন

১৫

ইরানের বিরুদ্ধে হারার পথে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: গবেষণা

১৬

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

১৭

স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর

১৮

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ওসি তৌহিদুর আনোয়ার, বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেফতার

১৯

চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা

২০