admin
১ সেপ্টেম্বর ২০২২, ৭:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১২ জন

বাংলাদেশী জলসীমায় অনুপ্রবেশের দায়ে দুই ট্রলারসহ ৩১ ভারতীয় জেলে আটক

ফটোকার্ড ডাউনলোড করুন
181

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ আহরণের সময় দুটি ট্রলারসহ ৩১ ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে তাদেরকে আটক করে কোস্টগার্ড সদস্যরা।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর ) বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি, বিএন।

তিনি বলেন, গত বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে কোস্টগার্ড জাহাজ ‘বিসিজিএস মুনসুর আলী’ সমুদ্রে টহলদান শেষে পোতাশ্রয়ে ফেরার পথে পশ্চিম আইএমবিএল হতে ৭৭ নটিক্যাল মাইল বাংলাদেশের অভ্যন্তরে মাছ শিকার করার সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এফবি মঙ্গল চান্দী- ২৫ ও এফবি মঙ্গল চান্দী- ৪ নামের দুই ফিশিং ট্রলারসহ ৩১ ভারতীয় জেলেকে আটক করা হয়। পরে ট্রলারসহ জেলেদের বিসিজি বেইজ মংলায় নিয়ে আসা হয়। জব্দ ট্রলার ও আটক ৩১ ভারতীয় জেলেকে বৃহস্পতিবার রাতে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

কোস্ট গার্ড জানায়, তাদের আওতাভুক্ত এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বনজ সম্পদ সংরক্ষণ, চোরাচালান ও মৎস্য সম্পদ রক্ষায় সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। নিয়মিত এ অভিযান চলবে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

১০

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

১১

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

১২

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

১৩

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

১৪

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

১৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১৬

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১৭

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১৮

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

১৯

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

২০