নিজস্ব সংবাদদাতা, লালমোহন (ভোলা):
২ জানুয়ারি ২০২৬, ৮:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭০ জন

বাংলাদেশের মানুষের প্রিয় নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া- মেজর হাফিজ

ফটোকার্ড ডাউনলোড করুন
338

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের এমপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করে এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে বেগম খালেদা জিয়া ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। মানুষের প্রিয় নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার জানাযার দিন ঢাকার শহর ছিল জানাযার শহর। বাংলাদেশের ইতিহাসে এটি বৃহত্তম জানাযা। বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে আমরা বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবো। তবে বেগম খালেদা জিয়ার অভাব কোনো দিনই পূরণ করা সম্ভব হবে না।
শুক্রবার বিকেলে ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসহযোগি সংগঠনের আয়োজনে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা উপলক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দোয়া মাহফিল পরিচালনা করেন করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল।
লালমোহন উপজেলা বিএনপি’র সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় এ সময় উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, সফিউল্লাহ হাওলাদার, পৌরসভা বিএনপি’র সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রেজাউর রহমান শাহীন, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

১০

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

১১

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

১২

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

১৩

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

১৪

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

১৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১৬

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১৭

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১৮

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

১৯

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

২০