admin
৮ সেপ্টেম্বর ২০২২, ৭:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৩ জন

বাউফলে আ’লীগ অফিসসহ অর্ধশত বাড়িতে হামলা ভাংচুর !!

ফটোকার্ড ডাউনলোড করুন
209

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৯নং নাজিরপুর-তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদ উপ- নির্বাচনের পর সহিংসতায় দুইটি আওয়ামী লীগ অফিসসহ নৌকা সমর্থকদের অর্ধশত ঘর-বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সহিংস ওই ঘটনার পর ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন নৌকার প্রায় পাঁচ শতাধিক কর্মী-সর্মথক। গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতভর নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এসএম মহসীনের সমর্থকরা ওই তান্ডব চালিয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ০৬,০৯,ইং তারিখ রোজ মঙ্গলবার ৯নং নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের চেয়ারম্যান পদের নির্বাচনে ৬৫ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী ইব্রাহিম ফারুককে হারিয়ে বিজয়ী হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (চশমা) এসএম মহসীন। মঙ্গলবার রাতে ৬ টার দিকে ফলাফল ঘোষণার পর থেকে ইউনিয়নের বিভিন্ন স্থানে শুরু হয় সহিংস তান্ডব। বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা তান্ডব চালিয়ে বড় ডালিমা ও ছয়হিস্যা আওয়ামী লীগ অফিস, বাউফল প্রেসক্লাবের সদস্য জিএম ফোরকানের বসতঘরসহ নাজিরপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. ফরহাদ গাজী, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও ইউপি সদস্য আনসার উদ্দিন খান, ৯নং ওয়ার্ড যুবলীগ সভাপতি রিয়াদুল ইসলাম বাবু, কচুয়া গ্রামের জসিম খান, বড় ডালিমা গ্রামের আবদুল্লাহ , জামাল সরদার, স্বপন সরদার, কাশেম গোলদার, ইয়ার হোসেন, মাহফুজ, রামনগর গ্রামের দুলাল মৃধা, মামুন মৃধা, ছয়হিস্যা গ্রামের রাজ্জাক মাস্টার, মালা, বারেক গাজী, লুৎফর মাস্টার, নিমদি গ্রামের শহিদ হাওলাদার, রিয়াজ বেপারী, হানিফ সরদার, নিজ তাঁতেরকাঠি গ্রামের মোতালেব এবং ইউসুফ সরদারের ঘর-বাড়ি ভাঙচুর করা হয়।

এছাড়াও রামনগর বাজারে নৌকার সমর্থক মামুন মৃধা, কামাল হোসেন হাওলাদার, বাকলা বাজারের মাহবুব, শহিদুল ইসলাম, নিমদী বাজারের নজরুল তালুকদার, ধানদী বাজারের মহসিন মৃধা, ছয়হিস্যা বাজারের বাচ্চু মোল্লা এবং বৌ বাজারের জলিল সরদারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। নাজিরপুর ইউনিয়নের কচুয়া গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য মো. আনসার উদ্দিন খানের বাড়িতে ব্যাপক তান্ডব চালানো হয়। ভাঙচুর ও লুটপাট করা হয় ঘরের আসবাবপত্র। রাম দা দিয়ে কোপানো হয় ঘরের চারপাশের টিনের বেড়া এবং রান্না ঘরের হাড়ি পাতিল।

কচুয়া গ্রামের বাসিন্দা ও ৯ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি রিয়াদুল ইসলাম বাবু বলেন, আমার বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আমি ও আমার পরিবারের সদস্যরা বাড়িতে যেতে পারছি না। বাউফল প্রেসক্লাবের সদস্য জিএম ফোরকান বলেন, নজিরবিহীন হামলা চালানো হয়েছে আমার বাড়িতে। সন্ত্রাসীদের তান্ডবে তছনছ হয়ে গেছে আমার বসতঘর। এ বিষয়ে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী এসএম মহসীন বলেন, এ ব্যাপারে আমার কিছু জানা নেই। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন বলেন, পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মাঠে কাজ করছ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা

চরফ্যাশনে ইমামকে হে’ন’স্তার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

অবহেলার আরেক নাম খেদারমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্রটি যেন দেখার কেউ নেই

জিয়া মঞ্চ ভাষানটেক থানার পরিচিতি সভা অনুষ্ঠিত

চরফ্যাশন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খানকে অব্যাহতি

ভোলার মনপুরায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

লালমোহনে নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪

চরফ্যাশনে চার্চ অব বাংলাদেশ কলোনীর কবরস্থান, শ্মশান ও টিউবওয়েল দখলের অভিযোগ ‎ ‎মানববন্ধন ও বিক্ষোভে ক্ষোভ প্রকাশ কলোনীবাসীর

চুক্তি না হলে ‘আরও তীব্র’ বোমা হামলা, ইরানকে ট্রাম্প

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাবেন প্রধানমন্ত্রী

১০

দক্ষিণ আইচা বাজারে শৃঙ্খলার অভাব ভোগান্তিতে সাধারণ মানুষ

১১

ভোলার ইলিশায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজাসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

১২

ভোলার চরফ্যাশনে গণধর্ষণের শিকার ২ শন্তানের জননী

১৩

মনপুরায় মেঘনা নদীতে ভাসমান বোট উদ্ধার, ১২ যাত্রীকে নিরাপদে তীরে আনলো কোস্ট গার্ড

১৪

লালমোহন প্রেসক্লাবে উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন

১৫

লালমোহনের উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৬

সাবেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার চায় ফরিদুল ইসলাম

১৭

বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক

১৮

পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

১৯

শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংসদে বিল পাস

২০