admin
২৯ আগস্ট ২০২২, ৯:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৭ জন

বাউফলে উপজেলা পরিষদের সীমানা প্রাচীর ঝুঁকিপূর্ণ, আতঙ্কে এলকাবাসী !!

ফটোকার্ড ডাউনলোড করুন
202

পটুয়াখালী জেলার বাউফল উপজেলা পরিষদ চত্বরের পূর্ব পাশের ভিআইপি সড়ক এলাকায় পুরাতন সীমানা প্রাচীরটি প্রায় ২০০ ফুট সস্পূর্ণভাবে ভেঙ্গে পড়েছে ।
সীমানা প্রাচীরটি ভেঙ্গে যাওয়ায় ভিআইপি সড়কের অধিকাংশ জায়গায় ফাটল দেখা দিয়েছে । আশঙ্কা করা হচ্ছে সীমানা প্রাচীর ও সড়কটি যে কোন মুহুর্তে ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ।
সড়কটি দিয়ে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কর্মচারি, দুইটি এনজিও অফিসের লোক, ভিআইপি সড়কের প্রায় ১০০ পরিবার, শিক্ষার্থীরা এবং নাজিরপুর ইউনিয়নের কিছু অংশ থেকে দৈনিক ১হাজার জনসাধরণ চলাচল করে থাকে ।ওই এলাকার বাসিন্দা ফেরদৌস ভুট্টু বলেন, সীমানা প্রাচীরটি অনেক পুরাতন হওয়ায় ভেঙে গেছে, ফলে ভিআইপি সড়কের অধিকাংশ জায়গায় ফাটল দেখা দিয়েছে । যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে । ঝুঁকিপূর্ণ সড়কটি দিয়ে মালবাহী ট্রলি, টমটম চলাচল করে । এতেও সড়কের অনেক ক্ষতি হয় । সীমানা প্রাচীরটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা এলাকাবাসী সবসময় আতঙ্কের মধ্যে থাকি ।
সড়কটি রক্ষার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করেও কোন প্রতিকার পাননি । এলাকাবাসির দাবি উপজেলা প্রশাসন যাতে জরুরী ভিত্তিতে ট্রলি, টমটম চলাচল বন্ধ করে দিয়ে সড়কটির রক্ষার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আল আমিন বলেন, ট্রলি ও টমটম মালিকদের ফাটলকৃত রাস্তাটি দুই দিনের মধ্যে মেরামত করে দেওয়ার জন্য বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে মেরামত করে না দেওয়া হয় তা হলে মালবাহী ট্রলি, টমটম চলাচল বন্ধ করে দেওয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

১০

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

১১

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

১২

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

১৩

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

১৪

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

১৫

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

১৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১৭

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১৮

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১৯

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

২০