admin
২০ জুলাই ২০২২, ১১:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০০ জন

বাউফলে সেনা কর্মকর্তাকে মারধর

ফটোকার্ড ডাউনলোড করুন
150

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার নওমালা ইউপির নওমালা গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নওমালা ইউপির ইতালী প্রবাসী জাকির হোসেনের সাথে পাশ্ববর্তী বাউফল ইউপির আনিকা আক্তার মিতুর মুঠোফোনে এক বছর তিন মাস পূর্বে উভয় পরিবারের সম্মতিতে বিবাহ সম্পন্ন হয়। নববধু মিতু তার ইতালীতে অবস্থানরত প্রবাসী স্বামীর দেখা পাওয়ার আগেই গত দুই সপ্তাহ আগে জাকির হোসেনের মৃত্যু হয়। এরপর সকল নিয়ম কানুন মেনে দুই সপ্তাহ পরে সোমবার জাকির হোসেনের লাশ নিজ বাড়িতে পৌছায়। স্বামীর মুখখানি দেখতে ছুটে যায় স্ত্রী মিতু। তখনই বাঁধে বিপত্তি। মিতুকে লাশ দেখতে বাঁধা দিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে মৃত জাকিরের পরিবার। এসময় ঘটনাস্থলে উপস্থিত প্রতিবেশী সাবেক সেনা কর্মকর্তা বাবুল পেশকার উক্ত ঘটনার প্রতিবাদ করে এবং স্ত্রী মিতুকে লাশ দেখানোর অনুরোধ জানায়। এতে ক্ষিপ্ত হয় মৃত জাকিরের পরিবার। বাকবিতন্ডার একপর্যায়ে জিসান, রুবেল ও সবুজ সহ ৭/৮ জন বাবুল পেশকারের ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীরা আহত সেনা সদস্যকে বাউফল হাসপাতালে এনে ভর্তী করেন। প্রতিবেসীরা জানান, মৃত জাকির বিয়ের পর থেকে পরিবারের সদস্যদের টাকা পয়সা দেয়া বন্ধ করে দেন। তাই তার পরিবারের লোকজনের সন্দেহ স্ত্রীর পাল্লায় পরে পরিবারকে টাকা দেয়া বন্ধ করেছে । যার ফলে স্ত্রী মিতুর প্রতি ক্ষিপ্ত জাকিরের পরিবার,; এজন্য লাশ দেখতে বাঁধা দেয় তারা। এ ঘটনায় বাউফল থানায় লিখিত অভিযোগ করেছেন সাবেক সেনা কর্মকর্তা মো. বাবুল পেশকার। তিনি বলেন, মানবিক দিক থেকে আমি মিতুকে তার স্বামীর লাশ দেখতে দিতে বলি। এতে ক্ষিপ্ত হয়ে ওরা আমাকে মারধর করে। আনিকা আক্তার মিতু বলেন, আমি আমার স্বামীর লাশ দেখতে গেলে আমার স্বামীর পরিবারের লোকজন আমাকে বাঁধা দেয়। তখন আমি ওই ভদ্রলোককে বলি আপনি একটু বলেন, ‘প্লিজ আমি একবার মুখটা দেখেই চলে যাবো’। তখন তিনি (বাবুল) ওদেরকে অনুরোধ করলে ওরা তাকে মারধর করে। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন, সেনা কর্মকর্তাতে মারধরের ঘটনায় পুলিশ তদন্ত করছে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের চৌহালীতে পশুবাহী ট্রাক গর্তে: অল্পের জন্য রক্ষা পেল কোরবানির গরু।

চাল আত্মসাৎ ও অর্থ আত্মসাতের অভিযোগ: সিংড়ার সুকাশ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কেরানীগঞ্জের জিনজিরা পশুর হাটে হাঁটু সমান পানি, চরম ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা

অযত্ন-অবহেলায় সৌন্দর্য হারাচ্ছে দৃষ্টিনন্দন ‘বিলদহর ব্রিজ’

কেরানীগঞ্জের পুরাতন ভাড়ালিয়া সড়কের বেহাল দশা হালকা বৃষ্টিতেই জমে পানি, চরম দুর্ভোগে এলাকাবাসী

সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি আ’লীগ নেতা লতিফের কারাগারে মৃত্যু

খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ছুটির সময়ে তীব্র যানজট: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

ময়মনসিংহে চাঁদাবাজি, হামলা ও সম্পত্তি দখলের অভিযোগ

দেউলা ইউনিয়ন বাসী’কে ঈদুল আযহার শুভেচ্ছা : আলহাজ্ব নয়ন তালুকদার

সালথায় জমজমাট আয়োজনে বড়দিয়া হাটের যাত্রা শুরু, খুশি কৃষক ও ব্যবসায়ীরা

১০

পেশায় ডাক্তার, অভিযোগ শ্যালিকা ধর্ষণ—অবশেষে আটক

১১

এখনো ভালো হয়নি লালমোহন হাসপাতালের সেকমো আবুল!

১২

নগর বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা : স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ তপন

১৩

ঈদুল আযহার আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে: হাবিবুর রহমান রাব্বি

১৪

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে শিমুল আহমেদ

১৫

ভোলার মনপুরায় ইয়াবাসহ সোহাগ নামে এক যুবককে আটক করেছে পুলিশ

১৬

বিজ্ঞান ছাড়া বিচার নয়: ভোলার জেলেদের অধিকার ও ইলিশ ব্যবস্থাপনার সংকট মৎস্যবিদ মো: সাইদুর রহমান

১৭

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন: মাহবুবুর রহমান সভাপতি-জহিরুল ইসলাম সম্পাদক

১৮

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক পদে আলোচনার শীর্ষে কে এই রফিক

১৯

লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

২০