admin
২৮ ডিসেম্বর ২০২২, ৭:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৯ জন

বানারীপাড়ায় ইউনিয়ন পরিষদে চুরি লাখ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট

ফটোকার্ড ডাউনলোড করুন
120

রাহাদ সুমন,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় একের পর এক চুরি-ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। উপজেলার সলিয়াবাকপুর ও চাখারে আমেরিকা প্রবাসীর বাসা ও ব্যাংক সহ তিনটি সিরিজ ডাকাতি ও পৌর শহরে বেশ কয়েকটি চুরির ঘটনার পরে এবার উপজেলার উদয়কাঠি ইউনিয়ন পরিষদে দূর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর মঙ্গলবার রাত অনুমান সাড়ে ৩ টার দিকে উপজেলার উদয়কাঠি ইউনিয়ন পরিষদে চুরি হয় বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ হুমাউন কবির জানান । এ সময় তার কক্ষ থেকে নগদ ৬০ হাজার টাকা ও বিভিন্ন কাগজপত্র,ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. রবিউল ইসলামের কক্ষ থেকে ৫০ হাজার টাকা ও সচিব মো. আবুল কালামের কক্ষ থেকে পরিষদের গুরত্বপূর্ণ কাগজপত্র চুরি হয় বলে তিনি জানান। সরেজমিনে গিয়ে দেখা যায় ইউনিয়ন পরিষদের ভবন দীর্ঘদিন পর্যন্ত কোন প্রকার সংস্কার করা হয়নি। নির্মাণের সময় থেকে দরজায় যে হুক লাগানো ছিলো তাতে মরিচা পরে অনেকটা নড়বড়ে হয়ে গেছে। সেই হুক গুলো ভেঙ্গেই ৩টি রুমের ভিতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এছাড়া ইউনিয়ন পরিষদে সার্বক্ষনিক একজন গ্রাম পুলিশ পাহারার দায়িত্বে থাকার নিয়ম থাকলেও এ ইউনিয়নে সেই আইন পালন করা হয় না বলেও জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ হুমায়ুন কবির। উদয়কাঠি বাজার ও ইউনিয়ন পরিষদ একই স্থানে প্রতিষ্ঠিত, ওই বাজারেও নেই কোন কমিটি এবং পাহারার ব্যবস্থা। তবে পরিষদে চুরির পরে নড়েচরে বসেছেন পরিষদ কর্তৃপক্ষ। স্থানীয়রা অভিযোগ করেন ইউনিয়ন পরিষদ বেশিরভাগ সময়ই বন্ধ থাকে। এদিকে ইউনিয়ন পরিষদে চুরির ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। অরক্ষিত ইউনিয়ন পরিষদে লক্ষাধিক টাকা রেখে যাওয়া ও সেই টাকার উৎস নিয়ে খোদ থানার ওসি এস এম মাসুদ আলম চৌধুরী প্রশ্ন তুলেছেন। বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে ২২ ডিসেম্বর দিন-দুপুরে বানারীপাড়া উপজেলা পরিষদের কোয়ার্টারে ইউএনও’র কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা ইয়াসমিনের বাসাসহ একই দিনে পৌর শহরে ৩টি চুরি সংঘটিত হয়েছে। চোরের দল এসব বাসা থেকে কয়েক লাখ টাকা ও স্বর্নালঙ্কারসহ মূল্যবান মালপত্র নিয়ে গেছে। শুধু রাতের অন্ধকারেরই নয় প্রকাশ দিবালোকে খোদ পৌর শহরে একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনায় পৌরবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন এসব চুরির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রটিকে চিহ্নিত ও গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহন হাফিজিয়া মাদ্রাসার নির্মানাধীন ভবনের কাজ বন্ধ করায় বিপাকে দুই শতাধিক শিক্ষার্থী

ডোমারে গবাদিপশুর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা অব্যাহত

চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ

মনপুরায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদেশে দক্ষিণ আইচা কলেজের গভর্নিং বডির কমিটি প্রকাশ।

লালমোহনে চালের ডিওতে সমঝোতা বাণিজ্য টনপ্রতি নূন্যতম ৫শ টাকা নেওয়ার অভিযোগ

অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সন্তানকে চিকিৎসার সহযোগিতার জন্য বাবার আকুতি

চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা’ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

১০

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যান সভা অনুষ্ঠিত 

১১

লালমোহনে মন্দিরের দান বাক্সের লক্ষাধিক টাকা চুরির অভিযোগ

১২

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

১৩

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৪

দক্ষিণ আইচায় নিঃসন্তান বিধবার জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৫

লালমোহনে স্বামীর স্ট্রোকের খবর শুনে স্ত্রীর মৃত্যু \ স্বামী মেডিকেলে

১৬

সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস

১৭

চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

১৮

নাটোরে টিফিনের সময় বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর

১৯

লক্ষ্মীপুরে জমি বিরোধে সংঘর্ষ: তিনজন আহত, মামলা প্রক্রিয়াধীন

২০