মুশফিক হাওলাদার
১ নভেম্বর ২০২৫, ৯:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯৯ জন

বিএনপি-বিজেপি সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করলেন প্রফেসর এ এম এম কামাল উদ্দিন

ফটোকার্ড ডাউনলোড করুন
538

ভোলায় আজ বিএনপি-বিজেপির সংঘর্ষে ভাঙচুর ও হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন পীর সাহেব চরমোনাই মনোনীত ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দিন।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “এমন সহিংসতা কোনোভাবেই সুস্থ রাজনীতির অংশ হতে পারে না। এ ধরনের অরাজকতা জনজীবনকে বিপর্যস্ত করে, সমাজে বিভাজন সৃষ্টি করে এবং শান্তি ও উন্নয়নের পথকে বাধাগ্রস্ত করে।”

তিনি আরও বলেন, “রাজনীতি হলো সেবা ও ইবাদতের মহান ক্ষেত্র, যেখানে লক্ষ্য থাকবে মানুষের কল্যাণ, ন্যায় প্রতিষ্ঠা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন। কিন্তু দুঃখজনকভাবে, চব্বিশের গণঅভ্যুত্থানের পরেও রাজনীতি আজ প্রতিহিংসা ও ক্ষমতার লড়াইয়ের অঙ্গনে পরিণত হচ্ছে কিছু স্বার্থান্বেষী মহলের কারণে।”

প্রফেসর কামাল উদ্দিন বলেন, “এই অনৈক্য ও সহিংসতার চক্র ভাঙতে হলে আমাদের ফিরতে হবে নীতিনিষ্ঠ, মানবিক ও জনকল্যাণমুখী রাজনীতির পথে।”

তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে আহ্বান জানান— সহিংসতা ও ধ্বংসের রাজনীতি পরিহার করে আল্লাহভীতির সঙ্গে মানুষের সেবায় আত্মনিয়োগ করতে।
বিবৃতির শেষে তিনি বলেন, “ভোলার জনগণের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নই হোক আমাদের সম্মিলিত অঙ্গীকার।”

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

১০

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

১১

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

১২

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

১৩

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

১৪

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

১৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১৬

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১৭

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১৮

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

১৯

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

২০