বিশেষ প্রতিবেদক
৫ জানুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪৭ জন

বিশ্বকাপ ইস্যুতে আলোচনায় ডাকবে আইসিসি: বিসিবি সভাপতি

৪৩৪

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের পর শিগগিরই আইসিসি তাদের সঙ্গে সভা করবে। এই মিটিংয়ে বাংলাদেশের অবস্থান প্রকাশ করবে বিসিবি।

সোমবার সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক জানাতে গুলশানের বিএনপির কার্যালয়ে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ কয়েকজন পরিচালক। সেখানে গণমাধ্যমের সামনে তিনি এ বিষয়ে বক্তব্য দেন।

বিসিবির পক্ষ থেকে আইসিসিকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, নিরাপত্তা এবং খেলোয়াড়দের মানসম্মান সংক্রান্ত কারণে বাংলাদেশ দল এই মুহূর্তে ভারতে খেলার জন্য প্রস্তুত নয়। বুলবুল বলেন, ‘নিরাপত্তা আমাদের কাছে একটি বড় বিষয়। এছাড়া মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রক্রিয়াও আমাদের খুবই মর্মাহত করেছে।’

আইসিসি এখনও কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি, তবে দ্রুত আলোচনার আশা করছেন বিসিবি সভাপতি। তিনি বলেন,’আইসিসি আমাদের মিটিংয়ের জন্য আহ্বান জানালে আমরা আমাদের বক্তব্য তুলে ধরব। এরপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ।’

এদিকে, আগামী আগস্টে বাংলাদেশে আসার কথা ছিল ভারতীয় দলের দ্বিপাক্ষিক সিরিজ। তবে চলমান পরিস্থিতিতে সিরিজও ঝুলে গেছে। বুলবুল বলেছেন, ‘দুই দেশের সিরিজ বা বিশ্বকাপে খেলা আলাদা বিষয়, বিশ্বকাপের নিরাপত্তা ইস্যু আলাদা বিষয়। আপাতত আমাদের ফোকাস বিশ্বকাপে।’

এছাড়া, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশে আইপিএল খেলা ও অনুষ্ঠান সম্প্রচার না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিসিবি এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA-%E0%A6%87%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%9A%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা প্রকল্প নিয়ে স্টান্টবাজির চেষ্টা: প্রতিমন্ত্রী

‎কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠান লে অফ বধিত ঘোষণা

পুলিশ হেফাজত থেকে নারী আসামির পালানোয় এসআই-কনস্টেবল প্রত্যাহার

আগৈলঝাড়ায় থানায় ভাংচুর পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে মহিলা সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: লক্ষ্মীপুর থেকে এক আসামি গ্রেফতার, বাকিরা পলাতক

মণিরামপুরে সাড়ে চার মাসে ৪০ অপমৃত্যু, ৫ খুন, ১ ধর্ষণ মামলা-আইনশৃঙ্খলার পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ

যশোর সরকারি এমএম কলেজ,৩৫ হাজার শিক্ষার্থীর জ্ঞানচর্চা নান্দনিক কেন্দ্রীয় গ্রন্থাগার।

১৩ বছর পর ধর্ষণ মামলার রায়: যাবজ্জীবন সাজা, পিতৃপরিচয়ের স্বীকৃতি পেল সন্তান

শ্রীপুরে পারিবারিক কলহের জেরে- দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

১০

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১১

পাখি মেরে পৌচাশিক আনন্দ পায় লালমোহনের জামাল হাওলাদার

১২

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে উদ্ধারে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা গোমতি

১৩

বোরহানউদ্দিনে কাচিয়া ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: টাকার বিনিময়ে মালিকানা বদল!

১৪

মনপুরায় কোস্টগার্ডের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৬

১৫

বিশ্ব পরিবেশ দিবসে গাইবান্ধায় সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ

১৬

যশোরে স্ত্রী নিখোঁজের অভিযোগ, থানায় স্বামীর সাধারণ ডায়েরি

১৭

যশোরে এতিমখানায় সরকারী অনুদান

১৮

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

১৯

লালমোহনে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

২০