বিশেষ প্রতিবেদক
৬ জানুয়ারী ২০২৬, ৯:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫২ জন

আইপিএলের দরজা বন্ধ হলেও পিএসএলে খেলবেন মুস্তাফিজ

৪৯৪

কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। কিন্তু নিলামে ভারতীয় মুদ্রায় ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও শাহরুখ খানের মালিকানাধীন দলের হয়ে খেলতে পারছে না তিনি। বাংলাদেশের বাঁহাতি পেসারকে আইপিএল থেকে বাদ দিয়েছে বিসিসিআই।

তবে এক দরজা বন্ধ হলেও অন্য দরজা খুলেছে।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুস্তাফিজকে দেখা যাবে। আজ ৩০ বছর বয়সী পেসারের ছবি দিয়ে তার খেলার বিষয়টি নিজের ফেসবুকে নিশ্চিত করেছে পিএসএল। ক্যাপশনে লিখেছে, ‘ব্যাটাররা সাবধান। নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে ফিজ।

মুস্তফিজুর রহমান এইচবিএল পিএসএল ১১-তে থাকছেন।’
ক্যাপশনে নতুন অধ্যায় লেখা হলেও এর আগে পিএসএলে খেলেছেন মুস্তাফিজ। ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচ খেলেন তিনি। উইকেট শিকার করেন ৪টি।

মুস্তাফিজকে বাদ দেওয়ার পরে বিসিসিআইয়ের সিদ্ধান্তের প্রতিবাদ করেছে বিসিবি। তাই প্রশ্ন উঠেছে, একজন ক্রিকেটারকে যখন নিরাপত্তা দিতে পারছে না তখন কিভাবে পুরো দলকে দিবে ভারত। এই শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। তাই আইসিসিকে চিঠি দিয়ে বিসিবি দাবি করেছে, ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় ম্যাচ দিতে। অন্যদিকে বাংলাদেশে আইপিএলের সম্প্রচারও বন্ধ করার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

আগামী ২৬ মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে আইপিএল। একই সময়ে পিএসএলও হওয়ার কথা রয়েছে। বর্তমানে বিপিএলে দারুণ ছন্দে আছেন মুস্তাফিজ। রংপুরের হয়ে ৫ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন। সঙ্গে স্লোয়ার, কাটার ও ইয়র্কারে ব্যাটারদের জীবন দুর্বিষহ করে তুলেছেন তিনি।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%86%e0%a6%87%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87%e0%a6%93-%e0%a6%aa/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

যশোরে বিজিবি র সফল অভিযান

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

১০

live

১১

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

১২

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

১৩

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

১৪

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

১৫

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

১৭

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

১৮

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৯

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

২০