লালমোহন (ভোলা) প্রতিনিধি:
৮ জুন ২০২৬, ৮:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৯ জন

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

১৮৫

রাজধানীর মিরপুর এলাকায় ১০০০ পিস ইয়াবাসহ ভোলার লালমেহন উপজেলার মফিজুল ইসলাম আরজুসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার হয়েছে। রোববার (৭ জুন) রাতে মিরপুরের মডেল থানার প্রশিকার মোড়ের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
লালমোহন ধলীগৌরনগর ইউনিয়নের করিমগঞ্জ এলাকার তৈয়বআলী মাস্টার বাড়ির আবুল কালাম মোসলেম উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম আরজু আহম্মেদ দীর্ঘদিন মিরপুর এলাকায় ফার্নিচার ব্যবসার আড়ালে ইয়াবা বেচাকেনা করতেন বলে পুলিশ জানায়। তাকে ইয়াবা সরবরাহ করতেন গ্রেফতারকৃত অপর আসামি চট্টগ্রামের পাঁচলাইশ থানার সেলিম আহমেদের ছেলে শাফিন আহমেদ সোহান।
অভিযানে নেতৃত্ব দেওয়া মিরপুর মডেল থানার এসআই মেহেদী হাসান মিলন বলেন, রোববার রাত সাড়ে ১০টার দিকে বিশেষ অভিযানে ডিউটি পালনকালে গোপন সূত্রে খবর পাই, মিরপুর-২ এলাকার এইচ ব্লকে রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ঘটনাস্থলে পৌঁছাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালানোর চেষ্টা করে। পরে সঙ্গীয় অফিসারদের সহায়তায় ঘটনাস্থলে মোঃ মফিজুল ইসলাম আরজু আহম্মেদ ও শাফিন আহমেদ সোহানকে হাতেনাত আটক করেন। এসময় তাদের কাছ থেকে মোট ৫টি নীল রংয়ের পলিথিনের জিপারযুক্ত ব্যাগে ২০০ পিস করে মোট এক হাজার পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা।
তিনি বলেন, আটক শাফিন আহমেদ চট্টগ্রাম থেকে ইয়াবা এনে মফিজুল ইসলাম আরজু আহম্মেদের কাছে সরবরাহ করতেন। আরজু আহমেদ ফার্নিচার ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি করতেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা রুজু করে আজ কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১০

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

১১

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

১২

চৌগাছার পুড়াপাড়া বাজার সড়কে হাঁটুপানি, দুর্ভোগে সাধারণ মানুষ

১৩

অযত্ন-অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল ঐতিহ্যবাহী বড়ইবাড়ী হাট, চরম দুর্ভোগ

১৪

মনপুরায় আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ, সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ

১৫

তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৭

‎গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী আসামী দেওয়াল টপকে পালিয়ে গেছে

১৮

তজুমদ্দিনের চরে ব্লকনেতার চাঁদাবাজি ও নারীকে পাওয়ার টিলারে আহতের অভিযোগে সংবাদ সম্মেলন

১৯

১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

২০