কলকাতা প্রতিনিধি: মনোয়ার ইমাম
১২ নভেম্বর ২০২৫, ৪:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫৭ জন

বিহারে শেষ দফার ভোট গ্রহণ চলছে

ফটোকার্ড ডাউনলোড করুন
491

আজ বুধবার (১২ নভেম্বর ২০২৫) সকাল থেকে শুরু হয়েছে ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ। এই পর্বে মোট ২০টি জেলায় ১২২টি বিধানসভা আসনে ভোট গ্রহণ চলছে।

ভোর থেকেই ভোটকেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে। ভোটারদের অংশগ্রহণ ছিল উৎসাহব্যঞ্জক। নিরাপত্তা নিশ্চিত করতে পুরো রাজ্যজুড়ে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর তিন শতাধিক ক্যাম্প, যার মধ্যে ১৩৫টি ক্যাম্পে মহিলা বাহিনী সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বিহারের সীমান্তবর্তী নেপাল, ভুটান ও বাংলাদেশের সংলগ্ন এলাকাগুলো— যেমন সীতামাড়ি, পশ্চিম ও পূর্ব চম্পারণ, মধুবনী, কিষানগঞ্জ, আরা ও সিওয়ানসহ মোট ২০টি জেলায় ভোটগ্রহণ চলছে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে।

একইসঙ্গে ভারতের আরও সাতটি রাজ্যের বিধানসভা আসনেও উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে— জম্মু ও কাশ্মীরের বাগগাম ও নাগরোটা, রাজস্থানের আন্টা, ঝাড়খণ্ডের ঘাটশিলা, তেলেঙ্গানার জুবিলি হিলস, পাঞ্জাবের তরণতারান, মিজোরামের ডাম্পা এবং উড়িষ্যার নুয়াপাড়া।

এ দফায় মোট ৩ কোটি ৭০ লাখেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। দুপুর পর্যন্ত ভোটের হার ছিল প্রায় ৫৬ শতাংশ। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অঘটনের খবর পাওয়া যায়নি; সামান্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আগামী ১৪ নভেম্বর। তখনই জানা যাবে— এনডিএ জোট নাকি ইন্ডিয়া জোট— কে গঠন করবে বিহারের নতুন সরকার।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

১০

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

১১

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

১২

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

১৩

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

১৪

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

১৫

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

১৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১৭

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১৮

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১৯

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

২০